ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে, নিখোঁজ ৬ শতাধিক  

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে, নিখোঁজ আছেন ৬ শতাধিক মানুষ। হাজারো ঘরবাড়ি ধ্বংস এবং গ্রাম–অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ০২:০২ পিএম

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১১ জনে। এখনো নিখোঁজ রয়েছেন ৬ শতাধিক মানুষ। ধ্বংস হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। সংবাদ সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ভয়াবহ বন্যায় ক্ষয়ক্ষতি হয়েছে ৪০ হাজার হেক্টর ফসলি জমি। স্থানীয়রা নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো পুনর্নির্মাণে ব্যস্ত। চাষীরা ভেজা বস্তা থেকে ধান বাঁচানোর চেষ্টা করছে। 

ঘরবাড়ি হারা মানুষগুলোর ঠাঁই হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। তবে সেখানেও কঠিন সময় পার করতে হচ্ছে তাদের। সেখানে তাদের দিন কাটছে খাদ্য ও ত্রাণের অপেক্ষায়। 

ইন্দোনেশিয়ার অর্থনৈতিক বিষয়ক সমন্বয় মন্ত্রণালয়ের মাধ্যমে ৪০ টন ত্রাণ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। ত্রাণের মধ্যে খাদ্য, বিশুদ্ধ খাবার পানি এবং চিকিৎসা সরঞ্জাম রয়েছে, যা তিন প্রদেশের ক্ষতিগ্রস্ত এলাকায় বিতরণ করা হবে। তবে বহু গ্রাম বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ত্রাণ পৌঁছানো কঠিন হচ্ছে।

ক্ষতিগ্রস্ত জনগণকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে মজুদ এবং পুনর্নির্মাণে কেন্দ্রীয় তহবিলের পর্যাপ্ত ব্যবস্থা করেছে সরকার। চাষীদের মাঝে বীজ, সরঞ্জাম ও ত্রাণ বিতরণ করা হচ্ছে। স্থানীয় সরকার আশ্রয়কেন্দ্রে স্যাটেলাইট ইন্টারনেট ও চিকিৎসা ব্যবস্থাও স্থাপন করেছে।  

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বলেছেন, সরকার এখন যে বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তার মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মৌলিক চাহিদা পূরণ করা। এছাড়া সামাজিক ও অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত করা এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত অবকাঠামো দ্রুত মেরামত করা।

গত জুন মাসের শেষ দিকে ৮ দিনের তীব্র তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইউরোপভিত্তিক গবেষণা সংস্থা ইউরোমোমো।
স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং ২৩ জন নিখোঁজ রয়েছেন। আলমেরিয়া থেকে শুরু হওয়া আগুনে পুড়ে গেছে প্রায় ৩ হাজার ২০০ হেক্টর এলাকা। দাবানল নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি...
টানা ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের বিভিন্ন অঞ্চল। বুধবার থেকে শুরু হওয়া প্রবল বর্ষণে রাজধানী দিল্লির বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতায় তলিয়ে গেছে। আবহাওয়াবিদদের মতে,...
ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে ভারত ও চীনে ৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতের বিভিন্ন রাজ্যে রেড ও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। তাইওয়ান, ভিয়েতনাম ও থাইল্যান্ডেও টাইফুন ও বন্যার ঝুঁকিতে...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
একসময় ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমায় ছোট্ট অঞ্জলি চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছিলেন সানা সাঈদ। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া শাহরুখ খান ও কাজল অভিনীত সেই সিনেমার শিশুশিল্পী এবার প্রকাশ...
আব্দুল মান্নান ভূইয়া কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র শহীদ আসাদ কলেজিয়েট গার্লস  স্কুল অ্যান্ড কলেজ। আজকে তাদের ব্যবসায় শিক্ষার মার্কেটিং পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে তারা কেন্দ্র থেকে মোটরসাইকেলে করে...
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ জেনিফার উইনগেটকে ঘিরে ফের জোরালো হয়েছে বিয়ের গুঞ্জন। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, গত ১৬ জুলাই লন্ডনে ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে দীর্ঘদিনের সঙ্গী উইলিয়াম ইসমাইলের সঙ্গে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর