তীব্র শীত নয়, ক্ষুধাকেই বড় ভয় আফগানদের 

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৫, ১০:১১ পিএম

শীত এলেই আফগানিস্তানে শুরু হয় টিকে থাকার কঠিন লড়াই। তবে এ বছর আফগানদের ভোগান্তি শুধু হাড়কাঁপানো ঠান্ডায় নয়, বরং এক বেলার খাবার না পাওয়ার অনিশ্চয়তায়। আন্তর্জাতিক খাদ্য সহায়তা কমে যাওয়ায় দেশজুড়ে তৈরি হয়েছে ভয়াবহ মানবিক সংকট। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তহবিলের অভাব এবং বাড়তি মানবিক চাপের কারণে সময়মতো প্রয়োজনীয় সহায়তা দিতে পারছে না বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

শীত নামলেই আফগানিস্তানের পাহাড়ি গ্রামগুলো ঢেকে যায় তুষারে। তবে এই শীতে আফগানদের জন্য সবচেয়ে বড় আতঙ্ক তীব্র শীত নয়, বরং খাদ্যাভাব। দেশজুড়ে পুষ্টিহীনতায় ভোগা লাখো মানুষের পাশে দাঁড়াতে পারছে না জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, কয়েক দশকের মধ্যে এই প্রথম তারা দেশটিতে শীতকালীন নিয়মিত খাদ্য সহায়তা কার্যক্রম চালাতে ব্যর্থ হচ্ছে। এর ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে শিশুরা।

এক আফগান নারী নিজের দুর্দশার কথা জানিয়ে বলেন, ‘আমার মেয়ে এখনো দুগ্ধপোষ্য শিশু। এই শীত আমাদের জন্য খুব কঠিন। জ্বালানি কাঠ কেনার সামর্থ্য আমাদের নেই। আমার স্বামী যা আয় করেন, তার সবই ন্যূনতম খাবারের পেছনে খরচ হয়ে যায়।’

বিশ্ব খাদ্য কর্মসূচি জানায়, আফগানিস্তানের প্রায় ৬০ লাখ মানুষকে জরুরি খাদ্য সহায়তা দিতে এখনই ৪৬০ মিলিয়ন ডলারের বেশি প্রয়োজন। সংস্থাটির হিসাব মতে, বর্তমানে দেশটির প্রায় ১ কোটি ৭০ লাখ মানুষ চরম খাদ্য সংকটে ভুগছে—যা গত বছরের তুলনায় প্রায় ৩০ লাখ বেশি।

ডব্লিউএফপি-র আফগানিস্তানের কান্ট্রি ডিরেক্টর জন আইলিফ বলেন, ‘এখানে গুরুতর খাদ্য সংকট তৈরি হয়েছে। আমরা দেখছি, মানবিক ও খাদ্য সহায়তায় বড় ধরনের কাটছাঁট করা হয়েছে। ফলে দরিদ্র আফগানরা এখন শঙ্কিত যে, এই শীত তাঁরা কীভাবে পার করবেন।’

এদিকে প্রতিবেশী দেশ ইরান ও পাকিস্তান থেকে লাখো আফগান অভিবাসী ও শরণার্থীর হঠাৎ দেশে ফেরায় সংকট আরও ঘনীভূত হয়েছে। মানবিক সংস্থাগুলো বলছে, এই বিশাল জনস্রোতের চাপ সামাল দেওয়ার মতো অবকাঠামো বা সক্ষমতা বর্তমান আফগানিস্তানের নেই।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে আন্তর্জাতিক সহায়তা কমতে শুরু করে। তার ওপর সাম্প্রতিক বছরগুলোতে শক্তিশালী ভূমিকম্পসহ একের পর এক প্রাকৃতিক দুর্যোগ পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে। 

আফগানিস্তান সীমান্তে স্থল অভিযান ও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এই অভিযানে ২৯ জন নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। আফগানিস্থানের প্রাণঘাতী হামলার জবাবে এই অভিযান চালানো...
আফগানিস্তানের ৩টি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। আজ বুধবার আফগান তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ তথ্য জানিয়েছেন। 
আফগানিস্তানে পাকিস্তান-ফেরত শরণার্থীদের বহনকারী ট্রাক উল্টে গিয়ে অন্তত ২২ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। শনিবার পূর্ব আফগানিস্তানের লঘমান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। রয়টার্স জানিয়েছে এ খবর।
তালেবান আফগানিস্তানে শিশু বিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে বলে মানবাধিকার কর্মীরা সতর্ক করছেন। নতুন আইন মেয়েদের স্বামীর ইচ্ছার বিরুদ্ধে তালাক নেওয়ার অধিকার প্রায় কেড়ে নিয়েছে। শিক্ষায় বাধা ও সামাজিক...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর