শুল্কযুদ্ধে ট্রাম্পের নতুন শিকার দক্ষিণ কোরিয়া

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ১০:৫৫ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। দেশটির বিরুদ্ধে গত বছর স্বাক্ষরিত গুরুত্বপূর্ণ একটি বাণিজ্য চুক্তি না মানার অভিযোগ এনে সোমবার এই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা পোস্টে ট্রাম্প বলেন, দক্ষিণ কোরিয়ার ওপর বর্তমানে কার্যকর ১৫ শতাংশ শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ করা হচ্ছে। এর আওতায় থাকবে গাড়ি (অটোমোবাইল), কাঠ, ওষুধ এবং অন্যান্য সব ধরনের 'পারস্পরিক শুল্কযোগ্য' পণ্য। ট্রাম্পের দাবি, আমেরিকা চুক্তি অনুযায়ী দ্রুত শুল্ক কমানোর পদক্ষেপ নিলেও দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা এটি অনুমোদনের ক্ষেত্রে অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছেন।

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, শুল্ক বৃদ্ধির বিষয়ে তাঁরা ওয়াশিংটনের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক নোটিশ পায়নি। উদ্ভূত পরিস্থিতিতে সিউল বিষয়টি নিয়ে আমেরিকার সঙ্গে জরুরি আলোচনায় বসতে চায়। বর্তমানে কানাডা সফরে থাকা দক্ষিণ কোরিয়ার শিল্পমন্ত্রী কিম জং-কোয়ান দ্রুততম সময়ের মধ্যে ওয়াশিংটন সফর করবেন এবং মার্কিন বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত বছর আমেরিকাতে ১২৩ বিলিয়ন (১২,৩০০ কোটি) ডলারের পণ্য রপ্তানি করেছে  দক্ষিণ কোরিয়া। এর মধ্যে ৩০ বিলিয়ন ডলারের গাড়ি রপ্তানি করা হয়েছে। 

ট্রাম্পের এই ঘোষণার পরপরই দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই ও কিয়ার শেয়ারের দাম প্রায় ৬ শতাংশ পর্যন্ত হ্রাস পায়। তবে বিনিয়োগকারীরা মনে করছেন এটি শেষ পর্যন্ত কার্যকর নাও হতে পারে, যার ফলে দিনের শেষে শেয়ার বাজারে নির্মাতা প্রতিষ্ঠান দুটি কিছুটা হলেও ঘুরে দাঁড়ায়।

গত বছরের অক্টোবরে সম্পাদিত বাণিজ্য চুক্তির অধীনে আমেরিকায় ৩৫০ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় দক্ষিণ কোরিয়া। বিনিময়ে দেশটির পণ্যের ওপর শুল্ক কমানোর আশ্বাস দেয় ট্রাম্প প্রশাসন। চুক্তিটি বর্তমানে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিতে পর্যালোচনাধীন রয়েছে। আগামী মাসে (ফেব্রুয়ারিতে) এটি পাস হওয়ার কথা।

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প নিজের দ্বিতীয় মেয়াদ শুরু করার পর থেকেই শুল্ককে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। সম্প্রতি তিনি কানাডার ওপর ১০০ শতাংশ শুল্কারোপের হুমকি দিয়েছেন। এর আগে গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাজ্যসহ আটটি দেশের ওপর শুল্কারোপের কথাও জানিয়েছিলেন তিনি। তবে পরবর্তীতে গ্রিনল্যান্ড ইস্যুতে তিনি পিছু হটেন। 

এবারে দক্ষিণ কোরিয়ার ওপর নতুন করে শুল্কারোপ এশিয়ার অর্থনীতির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তথ্যসূত্র: বিবিসি, রয়টার্স

দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসার আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জ্বালানি তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ঘটনা তিনি...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর