শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে শতাধিক আফটারশক

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৭:১১ পিএম

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কিউশু অঞ্চলে মঙ্গলবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের পর থেকে ১০০টিরও বেশি আফটারশক বা পরাঘাত অনুভূত হয়েছে। এতে এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১৩ জন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র তাপদাহের মধ্যেই কুমামোতো প্রিফেকচারের একটি পেপার মিল ও একটি শপিং মলের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া জীবিতদের সন্ধান চলছে। ভূমিকম্পের সময় ওই শপিং মলটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) বাসিন্দাদের শক্তিশালী আফটারশকের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। সংস্থাটির এক কর্মকর্তা বলেন, ‘আগামী এক সপ্তাহের মতো, বিশেষ করে আগামী দুই থেকে তিন দিন সর্বোচ্চ ৭ মাত্রার তীব্রতার শক্তিশালী ভূমিকম্প হতে পারে বলে মানুষকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।’

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ২৭ মিনিটে কিউশু দ্বীপের কুমামোতোতে ভূমিকম্পটি আঘাত হানে। জেএমএ জানিয়েছে, এর মাত্রা ছিল ৭.১। আর মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.৮।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

স্থানীয় সংবাদমাধ্যমের ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের প্রভাবে রাস্তা ফেটে গেছে এবং সেতু ও বেশ কয়েকটি ভবনে আগুন জ্বলছে। এ ঘটনার পর ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার বাড়ির।

প্রতি বছরের মতো এবারও শতায়ু জনসংখ্যার রেকর্ড গড়েছে সূর্যোদয়ের দেশ জাপান। তবে গড় আয়ু নতুন উচ্চতায় পৌঁছালেও, এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নানা সমস্যা। বিশেষ করে জন্মহার আর কর্মক্ষম জনসংখ্যার...
ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় নিহতদের স্মরণে সোমবার রাষ্ট্রীয় শোক পালন করেছে নেপাল। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ১ হাজার ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। 
আফগানিস্তানে যেকোনো ধরণের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আইন পাস হয়েছে দেশটিতে। ইসলামিক আইনে বিক্ষোভের কোনো স্থান নেই উল্লেখ করে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বিদেশে অবস্থান করা বাস্তুচ্যুত নাগরিকদের মর্যাদার সঙ্গে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছে মিয়ানমার সরকার। গতকাল বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এই প্রতিশ্রুতির কথা জানায়। তবে...
পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশ-২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। 
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট করায় খন্দকার জালাল উদ্দীন মাহমুদ নামে এক পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। তাকে সংযুক্ত করা হয়েছে জিএমপির...
চব্বিশের জুলাই অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে তৎকালীন ঢাবি উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি...
গত ৫ বছরের সব রেকর্ড ভেঙে কারাবন্দির সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে। ভাবুন তো, যেখানে ধারণক্ষমতা মাত্র ৪৫ হাজার, সেখানে রাখা হচ্ছে আড়াই গুণ বেশি বন্দি। আর কিছু কিছু জেলায় পরিস্থিতি এতটাই বেসামাল যে,...
লোডিং...

এলাকার খবর