পাঁচ বছর পর পরমাণু অস্ত্র নিয়ে আলোচনায় আমেরিকা-চীন

আপডেট : ২১ জুন ২০২৪, ১০:৩৮ এএম

পাঁচ বছর পর গত মার্চে পরমাণু অস্ত্র নিয়ে আধা-সরকারি বৈঠকে বসেছিল আমেরিকা ও চীন। ওই বৈঠকে বেইজিং জানায়, তারা তাইওয়ানকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেবে না। ওই বৈঠকে উপস্থিত দুজন মার্কিন প্রতিনিধির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

বৈঠকে তাইওয়ানের বিরুদ্ধে যুদ্ধে হেরে গেলে চীন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে বলে শঙ্কার কথা জানান মার্কিন প্রতিনিধিরা। পরে চীনের প্রতিনিধিরা এটি না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেন। বেইজিং গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপটিকে তার অঞ্চল হিসেবে দেখে। কিন্তু তাইপেই সরকার এই দাবি বরাবরই প্রত্যাখান করে আসছে।

ট্র্যাক টু টকস ধরনের এই বৈঠকের মার্কিন আয়োজক ডেভিড সান্টোরো বলেন, চীন পুরোপুরি নিশ্চিত যে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করেই তাইওয়ানের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে সক্ষম।

ট্র্যাক টু টকস অংশগ্রহণকারীরা সাধারণত প্রাক্তন কর্মকর্তা এবং শিক্ষাবিদ যারা তাদের সরকারের সঙ্গে কর্তৃত্বের সঙ্গে কথা বলতে পারেন। আর ট্র্যাক ওয়ান টকসে সরকারের সঙ্গে সরকারের প্রতিনিধিদের আলোচনা হয়। 
 
এ বৈঠকে ওয়াশিংটনের প্রায় ছয়জন প্রতিনিধি অংশ নেন। দুদিন ব্যাপী বৈঠকটি অনুষ্ঠিত হয় সাংহাইয়ের একটি হোটেলে। বৈঠকে বেইজিংও তাদের সাবেক সেনা কর্মকর্তা, স্কলার ও বিশেষজ্ঞদের পাঠায়। এ বৈঠকে মার্কিন সরকারের কোনো প্রতিনিধি ছিল না।

এ প্রসঙ্গে প্রশ্ন করলে মার্কিন পররাষ্ট্র দপ্তর রয়টার্সের জানায়, তারা বৈঠকের বিষয়ে অবগত। এ ধরনের আলোচনা লাভজনক হতে পারে।

তবে এ নিয়ে চীনের পক্ষ থেকে কোনো বক্তব্য পায়নি রয়টার্স। 

মার্কিন প্রতিরক্ষা বিভাগ গত বছর জানায়, বেইজিংয়ের কাছে ৫০০টি অপারেশনাল পারমাণবিক ওয়ারহেড রয়েছে। ২০৩০ সালের সালের মধ্যে এ সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাবে।

দিল্লিতে ব্রিকস সম্মেলন 
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের দিল্লিতে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শুরু হবে প্রথম দিনের সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে অংশ নিচ্ছেন রুশ...
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্রমেই বিপাকে পড়ছে যুক্তরাষ্ট্র। ইরানের দখল থেকে হরমুজের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্রের সামনে এখন বড় চ্যালেঞ্জ হুতিদের কাছ থেকে বাব আল-মান্দেব প্রণালি সুরক্ষিত...
বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস এবং ভার্জিনিয়ায় পেন্টাগন কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। মারা যান...
জর্ডানে একটি মার্কিনঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 
এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষ্যে কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব...
প্রথমবার মা হলেন মার্কিন পপতারকা লেডি গাগা। সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় তাঁকে দেখা যায় সদ্যোজাতকে কোলে নিয়ে ঘুরে বেড়াতে। আর সেই মুহূর্তের কিছু ছবি প্রকাশ্যে আসতেই সুখবর ছড়িয়ে পড়ে। ...
খুলনার দৌলতপুরে জলিল মুন্সি নামের এক পাট শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর থানাধীন যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বাগেরহাটের রামপালে বিমানবন্দর নির্মাণে আবার আশার আলো দেখাচ্ছে চীনা কোম্পানি। তিন দশক ধরে হিমাগারে থাকা খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পটি বাস্তবায়নে করতে চায় চীনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর