তাইওয়ান ঘিরে চীনের বড় ধরনের সামরিক মহড়া 

তাইওয়ানকে ঘিরে চীনের ব্যাপক সামরিক মহড়া ঘিরে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। স্বাধীনতাকামীদের জন্য এটিকে ‘গুরুতর সতর্কবার্তা’ বলছে বেইজিং।

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:৪২ পিএম

তাইওয়ানের চারপাশ ঘিরে বড় ধরনের সামরিক মহড়া চালাচ্ছে চীন। একে বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে পদক্ষেপ বলে জানিয়েছে বেইজিং। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

‘জাস্ট মিশন ২০২৫’ নামের এই মহড়ায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও রকেট ফোর্স মোতায়েন করা হয়েছে। চীন বলছে, এটি কেবল মহড়া নয় বরং তাইওয়ানের স্বাধীনতাকামী এবং তাদের মদদদাতা দেশগুলোর জন্য একটি গুরুতর সতর্কবার্তা।

এর আগে এক বিবৃতিতে চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড জানায়, আগামীকাল মঙ্গলবার মহড়ার অংশ হিসেবে সরাসরি গোলাবর্ষণ করা হবে। এ লক্ষ্যে দ্বীপ ঘিরে পাঁচটি বিশেষ অঞ্চল চিহ্নিত করা হয়েছে। স্থানীয় সময় আগামীকাল সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ১০ ঘণ্টা এসব অঞ্চলের আকাশ ও সমুদ্রসীমায় কঠোর বিধিনিষেধ বলবৎ থাকবে।

এদিকে পরিস্থিতি পর্যবেক্ষণে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা বাহিনী। যেকোনো মূল্যে গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে তাইপে। সম্প্রতি যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে রেকর্ড ১১ শ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দেয়। এর জবাবেই চীন সামরিক মহড়া চালাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

দিল্লিতে ব্রিকস সম্মেলন 
বিশ্ব অর্থনীতি ও ক্ষমতা কাঠামোর নতুন সমীকরণ নিয়ে ভারতের দিল্লিতে শুরু হচ্ছে ১৮তম ব্রিকস সম্মেলন। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে শুরু হবে প্রথম দিনের সম্মেলন। দুই দিনের এ সম্মেলনে অংশ নিচ্ছেন রুশ...
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে ক্রমেই বিপাকে পড়ছে যুক্তরাষ্ট্র। ইরানের দখল থেকে হরমুজের নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্রের সামনে এখন বড় চ্যালেঞ্জ হুতিদের কাছ থেকে বাব আল-মান্দেব প্রণালি সুরক্ষিত...
বিশ্ব রাজনীতির দৃশ্যপট পাল্টে দেওয়া নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তি আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় নিউইয়র্কে টুইন টাওয়ার ধ্বংস এবং ভার্জিনিয়ায় পেন্টাগন কার্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। মারা যান...
যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের পরপরই শেষ হবে ইরান যুদ্ধ। বুধবার মেরিল্যান্ডের বিমান ঘাঁটিতে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স জানিয়েছে এ খবর।
ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড...
ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুন ছাড়া হয়। ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সূর্যকিরণ, বজ্রপাত, বৃষ্টিসহ প্রকৃতির সুক্ষ্ম পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেলাভিত্তিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের (সিএসএফ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এমরান খান। আর সাধারণ সম্পাদক হয়েছেন তারেক রহমান শাকিব। শুক্রবার...
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সঙ্গীত, নাটক ও নৃত্যের মাধ্যমে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর