সুইডেনে পবিত্র কোরআন পোড়ানো সেই যুবককে গুলি করে হত্যা

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৭:০৮ পিএম

সুইডেনে পবিত্র কোরআন পোড়ানো ইরাকি যুবক সালওয়ান মোমিকা গুলিতে নিহত হয়েছে। সুইডেনের গণমাধ্যম জানিয়েছে তিনি যে শহরে থাকতেন সেই শহরেই গুলিতে নিহত হয়েছেন তিনি।

এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন বলছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে ৩৮ বছর বয়সী ইরাকি শরণার্থী সালওয়ান মোমিকাকে হত্যা করা হয়।

সুইডিশ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হত্যাকাণ্ডের পরই পাঁচ জনকে আটক করা হয়েছে। একজন প্রসিকিউটর তাদের আটকের নির্দেশ দিয়েছেন। তবে আটককৃতদের মধ্যে হামলাকারী আছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি তারা। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ বিভাগ।

কোরআন পোড়ানোর ঘটনায় আদালতের রায়ের কয়েক ঘণ্টা আগে তাকে হত্যা করা হলো। স্টোকহোম ডিস্ট্রিক কোর্ট ওই মামলার রায়ের শুনানি হওয়ার কথা ছিল আজ। তবে, এ ঘটনার পর রায়ের শুনানি স্থগিত করা হয়েছে।  

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ হওয়ার সময় মোমিকা টিকটকে লাইভ স্ট্রিমিং করছিলেন। রয়টার্সের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ একটি ফোন তুলে নিয়ে লাইভস্ট্রিম শেষ করছে।

হত্যাকাণ্ডের পর ঘটনা তদন্ত করছে সুইডিশ পুলিশ। ছবি:রয়টার্স২০২৩ সালে ইসলামের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে দুই দফায় পবিত্র কোরআন পোড়ান মোমিকা। প্রথম দফাটি হয় স্টকহোমের একটি মসজিদের বাইরে। দ্বিতীয়টি ইরাকি দূতাবাসের বাইরে। পরে ওই ঘটনা ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিবাদ দেখা যায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে। 

জানা যায়, ২০১৮ সালে ইরাক থেকে সুইডেনে আসেন মোমিকা। এরপর ২০২১ সালে তিন বছরের জন্য সুইডেনে বসবাসের অনুমতি পান। ২০২৩ সালে মাইগ্রেশন এজেন্সি রেসিডেন্সি আবেদনে মিথ্যা তথ্য দেওয়ার জন্য মোমিকাকে দেশে ফেরত পাঠাতে চেয়েছিল সুইডেন। কিন্তু ইরাকে 'নির্যাতন ও অমানবিক আচরণের ঝুঁকি' থাকায় এটি করতে পারেনি।

চার দশক আগে রক্তক্ষয়ী যুদ্ধে মুখোমুখি ছিল ইরান ও ইরাক। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে দুই দেশের সম্পর্কের বাস্তবতা। মার্কিন হামলায় নিহত ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষযাত্রায়...
ইসরায়েলি গোয়েন্দা প্রতিবেদনের দাবি, ইরানের টার্গেট কিলিংয়ের তালিকায় শীর্ষে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র ও ইরানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইরাকের কারবালা এবং ইরানের মাশহাদে বিপুল জনসমাগমের কারণে বিলম্বিত হয় আলী খামেনির দাফন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর আড়াইটায় দাফনের সময় নির্ধারণ করা হলেও তা পেছানো হয়। দিন গড়ায় সন্ধ্যা থেকে রাতে। 
যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা চলাকালে ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে হত্যার পরিকল্পনা করছিল ইসরায়েল। এমন আশঙ্কাই করেছিল মার্কিন কর্মকর্তারা।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর