গরমে পুড়ছে ইউরোপ, ইতালিতে দুজনের মৃত্যু

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৩:৫৫ পিএম

দ্বিতীয় দিনের মতো ইউরোপের বিভিন্ন অংশে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। অনেক দেশই তীব্র তাপমাত্রার মধ্যে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে। এ তালিকায় রয়েছে ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল ও জার্মানি। এরই মধ্যে দক্ষিণ স্পেন ও পর্তুগালে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৬ ডিগ্রি সেলসিয়াস।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, অত্যধিক তাপমাত্রা সইতে না পেরে ইতালিতে দুজন মারা গেছে। দাবানলের শঙ্কায় তুরস্কের পশ্চিমাঞ্চল থেকে এরই মধ্যে ৫০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। 

তাপপ্রবাহে রেড অ্যালার্ট জারি করা হয়েছে ফ্রান্সের ১৬টি এলাকায়। প্যারিসে রেড অ্যালার্ট জারি করায় বন্ধ রাখা হয়েছে আইফেল টাওয়ার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গরমের কারণে ১ হাজার ৩৫০টি স্কুল বন্ধ থাকবে। 

এদিকে দক্ষিণপূর্ব ইংল্যান্ডে তাপমাত্রা ছাড়াতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। কিছু এলাকায় এর চেয়ে বেশি তাপমাত্রা অনুভূত হতে পারে।

এদিকে, স্কটল্যান্ডে দেখা দিয়েছে দাবানল। উত্তরাঞ্চলের কিছু এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। বন্ধ করে দেওয়া হয়েছে সেখানকার কিছু রাস্তা। 

ইতালিতে সারা দেশে জরুরি বিভাগগুলোতে হিটস্ট্রোকের ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে। আক্রান্তদের বেশিরভাগই বয়স্ক ব্যক্তি, ক্যানসার রোগী বা গৃহহীন বলে ইতালীয় সোসাইটি অফ ইমার্জেন্সি মেডিসিনের ভাইস প্রেসিডেন্ট মারিও গুয়ারিনো সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন।

রোমে ৭০ বছরের বেশি বয়সীদের জন্য শহরের সুইমিং পুলে বিনামূল্যে প্রবেশাধিকার দেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পর্তুগালের রাজধানী লিসবনের একজন ফার্মাসিস্ট রয়টার্সকে বলেছেন, দিনের সবচেয়ে গরমের সময়ে বাইরে যেতে নিষেধ করা হয়েছ মানুষকে। এরপরও হিটস্ট্রোকের ঘটনা ঘটেছে।

তীব্র তাপ পশ্চিম বলকানজুড়ে দেশগুলোকেও প্রভাবিত করেছে, যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।

১৯ শতকে সার্বিয়ায় তাপমাত্রা রেকর্ডিং শুরু করার পর থেকে এবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে। স্লোভেনিয়ায় শনিবার জুন মাসের সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার মেসিডোনিয়াতে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের বায়ু দূষণের অভিযোগ তুলে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন ও আবহাওয়ার কারণে বাড়ছে দাবানলের ঝুঁকি।
গত জুন মাসের শেষ দিকে ৮ দিনের তীব্র তাপপ্রবাহে ইউরোপে ১০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইউরোপভিত্তিক গবেষণা সংস্থা ইউরোমোমো।
যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে অ্যান্ডি বার্নহ্যামের নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। তবে লেবার পার্টির সংখ্যাগরিষ্ঠ সমর্থন পেয়ে ক্ষমতায় বসতে চললেও, তাঁর সরকার গঠন ও রাষ্ট্রনীতি নিয়ে...
স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং ২৩ জন নিখোঁজ রয়েছেন। আলমেরিয়া থেকে শুরু হওয়া আগুনে পুড়ে গেছে প্রায় ৩ হাজার ২০০ হেক্টর এলাকা। দাবানল নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারি...
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর