ইউক্রেনে শীতে বিদ্যুৎ বিভ্রাট

ভয়াবহ জ্বালানি সংকট, বিকল্প সুযোগ থাকলে রাজধানী ছাড়ার পরামর্শ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

ভয়াবহ জ্বালনি সংকটে মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ। এ অবস্থায় যাদের বিকল্প আবাসনের সুযোগ রয়েছে, তাদের সাময়িকভাবে শহর ছাড়ার আহ্বান জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিচকো। শহরটিতে দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা দেখা দিয়েছে, যা মূলত রাশিয়ার অনেক ড্রোন ও মিসাইল হামলার কারণেই হয়েছে। তীব্র শীতের মধ্যে এমন  বিদ্যুৎ বিভ্রাটের কারণে গরমের ব্যবস্থা বন্ধ থাকছে। এমন পরিস্থিতিতে রাজধানী কার্যত সংকটে পড়েছে বলে জানান ক্লিচকো।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ক্লিচকো বলেন, রাশিয়ার ধারাবাহিক হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। অনেক পরিবারকে দিনে প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে এবং প্রায় ৬ হাজার অ্যাপার্টমেন্ট ভবনে হিটিং সিস্টেম বন্ধ রয়েছে।

শহরের ইতিহাসে এই প্রথম এত তীব্র শীতের মধ্যে কিয়েভের বড় একটি অংশ বিদ্যুৎ ও গরমের সুবিধা ছাড়া রয়েছে বলে জানান ক্লিচকো। তবে শহর ছাড়ার আহ্বান নিয়ে সমালোচনাও উঠেছে। সমালোচকদের মতে, অনেক বাসিন্দার যাওয়ার মতো কোনো জায়গা নেই এবং এই আহ্বান কর্তৃপক্ষের অব্যবস্থাপনার প্রতিফলন।

 

বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো বাব আল-মান্দেব। এবার এ পথটিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস...
রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি হলে ইউক্রেনই সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়বে। ইউক্রেনীয় অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ফায়ার পয়েন্টের প্রধান ডেনিস স্টিলারম্যান এই দাবি করেছেন। তাঁর মতে, যুদ্ধবিরতির পর...
যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনার কারণে বৈশ্বিক তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রক্রিয়া হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ)। হরমুজ প্রণালির পরিস্থিতি অবনতির ফলে জ্বালানি...
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছেন। আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত, উদ্ধার অভিযান চলছে। ন্যাটো সম্মেলনের আগে এই হামলায় নতুন করে...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর