ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁর সফরের মধ্যেই সিরিয়ার রাজধানী দামেস্কে অন্তত ২টি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৪ কর্মকর্তাসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
পর্যটন মন্ত্রণালয় ও ম্যাখোঁর থাকার জন্য নির্ধারিত হোটেলের কাছাকাছি এলাকায় বিস্ফোরণগুলো ঘটে। তবে এলিসি প্রাসাদ জানিয়েছে, ফরাসি প্রেসিডেন্ট বিস্ফোরণের শব্দ শুনতে পাননি এবং এর পরপরই তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করেন।
বিস্ফোরণের পরপরই রাস্তাঘাট বন্ধ করে দেয়া হয় এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ২০২৪ সালে শারার নেতৃত্বাধীন বিদ্রোহীরা বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর ম্যাখোঁই ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশের প্রথম রাষ্ট্রপ্রধান, যিনি সিরিয়া সফর করছেন।


সমঝোতা স্মারক ভেস্তে গেলে ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় যুদ্ধের শঙ্কা
