১২ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আভাস

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৪:২৭ পিএম

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে তিস্তাসহ দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে তিস্তা নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজারসহ ১২ জেলার বিভিন্ন এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
 
বন্যা পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে গোমতী, মুহুরি, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বাড়তে পারে। এতে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু স্থানে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিচু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে। উত্তর-পূর্বাঞ্চলেও বন্যার ঝুঁকি বাড়ছে। 

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু স্থানে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গা এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া এবং হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

মৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় থাকায় ১২ থেকে ১৩ জুলাই পর্যন্ত বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়াবিদ ড. মো: ওমর ফারুক বলেন, ‘স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় বায়ুচাপের তারতম্য বেশি। এ কারণে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।’

মৌসুমি বায়ু প্রবল আকার ধারণ করায় আগামী পাঁচদিন সারা দেশেই টানা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে, আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ ৬টি বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে।...
আজ ঢাকাসহ দেশের ১২ জেলায় ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগের ঝড়ের সাথে থাকতে পারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি। সকালে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোকে দেওয়া এক বিশেষ...
বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ দেশের ছয়টি বিভাগে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কিছু কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা এবং...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। দেশের চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। উপকূলে ঝড়ো হাওয়ার আশঙ্কায়...
রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে প্রতিটি মামলা আইনি দৃষ্টিকোণ থেকে যাচাই-বাছাই করা হচ্ছে। এবং ভবিষ্যতেও এ প্রক্রিয়া অব্যাহত...
আজ দুপুরে হঠাৎ পাহাড় ধস হলে স্থানীয় লোকজন মাটির নিচ থেকে নাসিমা আকতার এবং তার স্বামী জসিম উদ্দিনকে উদ্ধার করে। নাসিমা মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তার স্বামী জসিম উদ্দিনকে সদর হাসপাতালে...
ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাখোঁর সফরের মধ্যেই সিরিয়ার রাজধানী দামেস্কে অন্তত ২টি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুলিশের ৪ কর্মকর্তাসহ অন্তত ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার...
পাঁচবিবি উপজেলার বীরনগর গ্রাম  থেকে যাত্রীবাহী একটি অটোরিকশা জয়পুরহাটের দিকে আসছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশার চালকসহ এক অটোযাত্রী ঘটনাস্থলে নিহত হন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর