ইউক্রেন যুদ্ধ বন্ধে মস্কো ও কিয়েভ সফরে ট্রাম্পের দুই দূত

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পিএম

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার হওয়ার মধ্যে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। যুদ্ধের অবসানে একটি সমঝোতা প্রস্তাব নিয়ে তাঁরা দুই দেশের নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

শনিবার মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন উইটকফ ও কুশনার। এরপর রোববার কিয়েভে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তাঁদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে ক্রেমলিন নিশ্চিত না করলেও জেলেনস্কি জানিয়েছেন, মার্কিন দূতদের সফরকে গুরুত্বের সঙ্গে দেখছে ইউক্রেন। তিনি বলেন, যুদ্ধ বন্ধের বাস্তবসম্মত পথ খুঁজতে যুক্তরাষ্ট্রের সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।

সফরের সময় ইউক্রেন কোনো বিমান হামলা চালাবে না বলেও জানান জেলেনস্কি এবং রাশিয়াকেও একই ধরনের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এর মধ্যেই শুক্রবার কিয়েভে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউয়ের সদর দপ্তরে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে।

আফ্রিকা মহাদেশের আয়তন বাড়িয়ে এবং উত্তর আমেরিকা ও ইউরোপকে ছোট করে দেখিয়ে বিশ্বের নতুন মানচিত্র গ্রহণের পক্ষে প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। তবে সংস্থাটির এই পদক্ষেপে মোটেও খুশি নয়...
দীর্ঘ সাড়ে চার বছর ধরে চলছে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ। দীর্ঘমেয়াদী যুদ্ধে বিপর্যস্ত হয়েছে দুই দেশের অর্থনীতিই। পাশাপাশি বিশ্ব অর্থনীতিতেও পড়েছে এর বিরুপ প্রভাব। এবারে ইউক্রেনের সাথে শান্তি চুক্তির...
যুক্তরাষ্ট্রের সরকারি মুদ্রায় স্থান পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। মার্কিন প্রতিষ্ঠানগুলোতে নিজের ব্যক্তিগত ছাপ রাখার যে ধারাবাহিক প্রচেষ্টা ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, তারই...
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র সঠিক পথেই অগ্রসর হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কারণ ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে সফল হয়েছে তার প্রশাসন। সিবিএন নিউজকে...
গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৯১ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৯১৭ জন। শনিবার...
পটুয়াখালীর কলাপাড়ার উপকূলীয় এলাকায় জেলেদের ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়ে বিপুল পরিমাণ মাছ, জাল, জ্বালানি তেলসহ বিভিন্ন মালামাল লুট করেছে বলে অভিযোগ উঠেছে। এক মাস না পেরোতেই ফের এমন ঘটনায় গভীর...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালিতে টানা সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকার নতুন রেকর্ড গড়েছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার। টানা ১ হাজার ৪১৩ দিন ক্ষমতায় থেকে ইতিহাস গড়েছেন দেশটির প্রথম নারী...
তৃণমূল পর্যায়ে চাঁদাবাজি নির্মূলের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবি বিশিষ্টজনদের। রাজধানীর ধানমন্ডিতে এক গোলটেবিল আলোচনায় এই দাবি জানানো হয়। এসময়, বাজার নিয়ন্ত্রণের দাবিও জানান আলোচকেরা।...
লোডিং...

এলাকার খবর