রাশিয়ার পথে মোদি, বৈঠক হতে পারে শির সঙ্গেও

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১০:৪০ এএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রিকস সম্মেলনে যোগ দিতে রাশিয়ার পথে রওনা দিয়েছেন। আজ মঙ্গলবার থেকে রাশিয়ার কাজান শহরে শুরু হচ্ছে পাঁচ দেশের জোটের এই শীর্ষ সম্মেলন। নরেন্দ্র মোদি তাঁর ভেরিফায়েড এক্স হ্যান্ডলে নিজেই রাশিয়া রওনা দেওয়ার খবর দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াও মোদির রাশিয়া রওনা দেওয়ার খবর প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ব্রিকস সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন রাশিয়ার পথে। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ব্রিকস সম্মেলনের সাইড লাইনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসতে পারেন মোদি।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, আজ মঙ্গলবার থেকে রাশিয়ার কাজানে শুরু হচ্ছে দুই দিনের ব্রিকস সম্মেলন। সেখানে গিয়ে রুশ প্রেসিডন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন মোদি। দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে জিনপিংয়ের সঙ্গেও।

রাশিয়া রওনা দেওয়ার আগে মোদি বলেন, ‘গত জুলাই মাসে আমি রাশিয়ায় গিয়ে শীর্ষ স্তরের বৈঠক করেছিলাম। আশা করি এবারের সফর সেই সুসম্পর্ককে আরও মজবুত করবে। সেই সঙ্গে ব্রিকসের অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও সাক্ষাৎ করব।’

ভারত, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা ও রাশিয়ার জোট ‘ব্রিকস’। প্রতি বছর কোনো না কোনো সদস্য দেশ ব্রিকস সম্মেলনের আয়োজন করে থাকে। গত বছরের আগস্টে ব্রিকস সম্মেলন হয়েছিল দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে। এ বছর ১৬তম ব্রিকস সামিটের আয়োজক দেশ রাশিয়া। ২২ থেকে ২৩ অক্টোবর কাজানে হচ্ছে এই সম্মেলন। গত বছর ভার্চুয়ালি ব্রিকসে অংশ নিয়েছিলেন পুতিন।

বিশ্লেষকেরা বলছেন, এ বছরের ব্রিকস সম্মেলনে গুরুত্ব পাবে বিশ্বের নানা স্থানের যুদ্ধ পরিস্থিতি। ধারণা করা হচ্ছে, চলমান যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন মোদি-পুতিন। আন্তর্জাতিক এই সম্মেলনে উঠতে পারে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গ। ফলে মোদির সফর ও ব্রিকস সামিটের ওপর তীক্ষ্ণ নজর রাখছে ইউক্রেনও। এ ছাড়াও আলোচনা হতে পারে মধ্যপ্রাচ্যের সংঘাতপূর্ণ পরিস্থিতি নিয়ে।  

বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার অন্যতম অস্থির অঞ্চল। স্বাধীনতার দাবি, রাজনৈতিক বঞ্চনা, প্রাকৃতিক সম্পদের নিয়ন্ত্রণ এবং আন্তর্জাতিক ভূরাজনীতির টানাপোড়েন এই সংকটকে বারবার নতুন করে সামনে...
ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘কুদনকুলাম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র’ সংক্রান্ত প্রচুর নথিপত্র ডার্ক ওয়েবে ফাঁস করে দিয়েছে কুখ্যাত র‍্যানসমওয়্যার গ্রুপ ‘ওয়ার্ল্ড লিকস’। ফাঁস হওয়া এসব...
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন, এ বিষয়ে ভারতের...
মধ্যপ্রাচ্যের আকাশে তখন একের পর এক ক্ষেপণাস্ত্র উড়ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের সংঘাত আবারও বিপজ্জনক মোড় নিচ্ছে। ঠিক এমন সময় হঠাৎ তেহরানে অবতরণ করল রাশিয়ার একটি রহস্যময় বিমান। এটা কোনো যুদ্ধবিমান নয়,...
স্পেনের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বদলি নামা নিকো উইলিয়ামস। তাঁর কাটব্যাকেই বল পেয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ফেরান তোরেস। তাতে নিশ্চিত হয় স্পেনের বিশ্বকাপ। দীর্ঘ আকাঙ্ক্ষিত এই বিশ্বকাপ শিরোপা...
টানা ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। আজ সোমবার সকাল ১০টায় নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার মাত্র ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
ম্যাচের স্কোরলাইন হয়তো বলবে আর্জেন্টিনা শুধু ১ গোলে হেরেছে। কিন্তু মাঠের গল্পটা ছিল একেবারে ভিন্ন। একপেশে ম্যাচে আর্জেন্টিনাকে পাত্তাই দেয়নি স্পেন। মাস্টারমাইন্ড খ্যাত স্কালোনির কৌশল কেন কাজ করল না...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী (রাজনৈতিক) পদে নিয়োগ পেয়েছেন গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং বিএনপি নেতা রাশেদ খান। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়।
লোডিং...

এলাকার খবর