কংগ্রেস নেতা রাহুল–প্রিয়াঙ্কা আটক

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০২:১৮ পিএম

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভের সময় আটক হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী দলের সংসদ সদস্য। আজ সোমবার সকালে তাঁদের আটক করা হয় বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদন বলছে, দিল্লি পুলিশ রাহুল–প্রিয়াঙ্কা ছাড়াও শিবসেনা (ইউবিটি) নেতা সঞ্জয় রাউত সহ জে্যষ্ঠ বিরোধী সাংসদদের আটক করেছে। ক্ষমতাসীন বিজেপির সাথে নির্বাচন কমিশনের আঁতাতের অভিযোগ তুলে বিক্ষোভ করছিলেন তাঁরা।

সংসদ ভবনের বাইরে বিক্ষোভস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, রাজনীতিবিদ এবং দলীয় কর্মীদের একটি ছোট দল সেখানে বিক্ষোভ করছে। অনেকেই প্ল্যাকার্ড নাড়ছেন, স্লোগান দিচ্ছেন। এক পর্যায়ে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের মোকাবিলা করে।

এরআগে কংগ্রেস-নেতৃত্বাধীন বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট নির্বাচন কমিশনের কার্যালয়ে পদযাত্রা শুরু করে। পুলিশ সংসদ ভবনের চারপাশের রাস্তা অবরোধ করে দেয়। বিক্ষোভকারীদের ঠেকাতে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়।

বিরোধীরা ভোটার তালিকা কারচুপি এবং ভোটার জালিয়াতির জন্য ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এবং নির্বাচন কমিশনের মধ্যে আঁতাতের অভিযোগ তুলে প্রতিবাদ করছেন।

আসন্ন দুর্গাপূজা ও শারদোৎসবকে সামনে রেখে বেশ কিছু নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ প্রশাসন। কলকাতার ১৩টি বড় রাস্তা এবং কোনো জাতীয় সড়ক আটকে পূজা করা যাবে না বলে সোমবার জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা...
সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়ে ১২ হাজারের বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। রোববার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতের রাজধানী দিল্লিতে ৬ তলা আবাসিক ভবন ধসে অন্তত ৫ জন নিহত হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে। এদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। ধসে পড়ার সময় ভবনে অন্তত ৫০ শিক্ষার্থী ছিল বলে ধারণা করা হচ্ছে।...
ভারতের দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি ভবন ধসে পড়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ভবনটিতে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হচ্ছে আজ। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এই অধিবেশনে সভাপতির দায়িত্ব নিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এরমধ্যে দিয়ে ৪০ বছর পর জাতিসংঘ...
আগামী ১০০ বছরেও বিএনপিকে ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে...
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-নিরীক্ষার লভ্যাংশের বদলে মোট আয়ের ওপর অর্থ ভাগ-বাঁটোয়ারার মাধ্যমে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম লঙ্ঘন করে নেওয়া এই অর্থ আদায় এবং সার্বিক অডিট...
দেশের প্রান্তিক অঞ্চলের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে জরুরি অক্সিজেনের সংকট কাটাতে এবং নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে যৌথ উদ্যোগ নিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর