আসামে ভারতীয় যুদ্ধবিমান ভেঙে পড়ে ২ পাইলট নিহত

ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ নাগাদ শেষবার বিমানটির সঙ্গে যোগাযোগ করা গিয়েছিল। এর পরেই, রাডার থেকে হারিয়ে যায় যুদ্ধবিমানটি। তল্লাশির পর গভীর রাতে ভারতীয় বিমান বাহিনী তাদের এক্স হ্যান্ডেলে জানায় সুখোইটি জোরহাট থেকে ৬০ কিলোমিটার দূরে আসামের কাৰ্বি আংলং এলাকায় ভেঙে পড়েছে।

 

আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০২:৩৭ পিএম

আসামের কার্বি আংলং এলাকায় দুজন পাইলটকে নিয়ে একটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর এ দুর্ঘটনা হয় বলে জানিয়েছে বিবিসি বাংলা।

ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানটি জোরহাট বিমান ঘাঁটি থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় আকাশে ওড়ে। কিছুক্ষণ পরে, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ নাগাদ শেষবার বিমানটির সঙ্গে যোগাযোগ করা গিয়েছিল।

এর পরেই, রাডার থেকে হারিয়ে যায় যুদ্ধবিমানটি। তল্লাশির পর গভীর রাতে ভারতীয় বিমান বাহিনী তাদের এক্স হ্যান্ডেলে জানায় সুখোইটি জোরহাট থেকে ৬০ কিলোমিটার দূরে আসামের কাৰ্বি আংলং এলাকায় ভেঙে পড়েছে।

যুদ্ধবিমানে থাকা স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকরের মৃত্যু হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা তা এখনো স্পষ্ট করেনি ভারতীয় বিমানবাহিনী।

২০১৭ সালেও আসামের তেজপুর বিমানঘাঁটি থেকে ওড়ার পর অরুণাচল প্রদেশের জঙ্গলে ভেঙে পড়েছিল একটি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান। ওই দুর্ঘটনায় যুদ্ধবিমানে থাকা এক স্কোয়াড্রন লিডার ও এক ফ্লাইট লেফটেন্যান্টের মৃত্যু হয়েছিল।

সিন্ধু নদের পানি বণ্টন নিয়ে ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধ এবার নতুন মোড় নিয়েছে। নেদারল্যান্ডসের হেগের স্থায়ী সালিশি আদালত সিন্ধু পানি চুক্তি বহাল রাখার পক্ষে রায় দেওয়ার পর তা সরাসরি...
ভারতের উত্তর প্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণে ৮ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। গুরুতর আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী...
নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা আবারও দেখিয়ে দিয়েছে, পাহাড়ে শুরু হওয়া একটি দুর্যোগের প্রভাব সীমান্ত পেরিয়ে পৌঁছে যেতে পারে সমতলের জনপদে। জলবায়ু পরিবর্তন, হিমবাহের পরিবর্তন এবং অপরিকল্পিত...
ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব অ্যান্ডা ফিলিপ আজ বুধবার ঢাকা ত্যাগ করেছেন। তিনি গত ৩০ আগস্ট ঢাকায় এসেছিলেন।
স্পিকারের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর