ভারত ও বাংলাদেশের মানুষের স্বপ্ন অভিন্ন: নতুন হাইকমিশনার

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের মানুষের স্বপ্ন ও গণতান্ত্রিক মূল্যবোধ অভিন্ন। নেতাজি ভবনে শ্রদ্ধা জানিয়ে তিনি দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেন।

আপডেট : ১১ জুন ২০২৬, ০৫:৩৮ পিএম

ভারত ও বাংলাদেশের জনগণের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুই দেশের মানুষের গণতন্ত্রের স্বপ্ন অভিন্ন বলেও মনে করেন তিনি। আজ বৃহস্পতিবার কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতিবিজড়িত নেতাজি ভবনে শ্রদ্ধা নিবেদন করে এসব কথা বলেন নতুন হাইকমিশনার।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমরা শুধু সীমান্তের মাধ্যমে সংযুক্ত নই। বাংলাদেশের মানুষের স্বপ্নের সঙ্গেও আমরা যুক্ত। আমাদের স্বপ্ন অভিন্ন, গণতন্ত্রের অভিন্ন স্বপ্ন। তাই শুধু ভারতের ১৪০ কোটি মানুষই নয়, আমি এর সঙ্গে বাংলাদেশের আরও ২০ কোটি মানুষকে যোগ করি। ১৬০ কোটি মানুষের জন্য যা ভালো, আমি নিশ্চিত নেতাজি সুভাষচন্দ্র বসু, এই দেশের মানুষ এবং বাংলাদেশের মানুষ আমাকে আশীর্বাদ করবেন, যাতে আমরা একসঙ্গে থাকতে পারি এবং যা অর্জন করতে যাচ্ছি, তাতে সফল হতে পারি।’ 

পররাষ্ট্র মন্ত্রণাল‌য় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকায় আসার কথা র‌য়ে‌ছে ভার‌তের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর। হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে তাঁর স্ত্রী মৃণাল ত্রিবেদীও ঢাকায় আস‌বেন। 

বাংলা‌দে‌শে ভার‌তের নতুন হাইক‌মিশনার হি‌সে‌বে গত এপ্রিলের শে‌ষ দি‌কে আনুষ্ঠা‌নিকভা‌বে দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়া হয়। ঢাকায় ভারতের সা‌বেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলা‌ভি‌ষিক্ত হ‌বেন দীনেশ ত্রিবেদী।

ভারত-আমেরিকা সম্পর্কে কি বড় ফাটল ধরতে চলেছে? মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমায় ক্ষেপণাস্ত্র হামলার শিকার তেলবাহী জাহাজ। ছিলেন ২৪ জন ভারতীয় নাবিক। ২১ জন উদ্ধার হলেও নিখোঁজ তিনজন। আর এই ঘটনার পরই শুরু...
এক মাসে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ৪ হাজার ৮০০ জন অবৈধ অভিবাসীকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়া আরও ৮৩৬ জনকে শিগগিরই ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। 
মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের ২০ জন সংসদ সদস্য (এমপি) নরেন্দ্র মোদির বিজেপিকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছেন। আর এর মাধ্যমে দিল্লিতে ভেঙে গেল তৃণমূলের সংসদীয় দল। আজ সোমবার শুভেন্দু...
দুই দিনের সফরে উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাত বছর পর দেশটিতে এটি প্রেসিডেন্ট শির প্রথম সফর। আজ সোমবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন...
বাংলা ও ইংরেজির পাশাপাশি শিক্ষার্থীদের জন্য তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছে সরকার। ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা চালুর উদ্যোগসহ দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর দেওয়া হচ্ছে বাজেটে।
১১ জুন বিশ্ব ফ্যাটি লিভার দিবস উপলক্ষে মাদানী এভিনিউতে অবস্থিত ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল একটি ব্যতিক্রমী জনসচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে। স্বাস্থ্য ও শিল্পের সমন্বয়ে আয়োজিত এ কর্মসূচির...
সুন্দরবনের জয়মনির ঘোল কোস্টগার্ড স্টেশন হারবারিয়ায় এলাকাবাসীর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। উপকূলরক্ষাকারী এই বাহিনী মনে করে, বনদস্যু ও তাদের সহযোগীরা ওই এলাকায়...
ফুটবল বিশ্বকাপ মানেই শুধু মাঠের লড়াই নয়, সঙ্গে থাকে সংগীত, বিনোদন আর তারকাদের ঝলমলে উপস্থিতি। এবার সেই আয়োজন যেন আরও বড় পরিসরে। কারণ ইতিহাসে প্রথমবারের মতো তিন দেশ—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও...
লোডিং...

এলাকার খবর