কেরালায় ভূমিধসে নিহত ৫, নিখোঁজ ৪

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৯:০০ পিএম

ভারতের কেরালায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১০ জন। এখনও নিখোঁজ অন্তত ৪ জন। এদিকে, গত ২ দিনে টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় মহারাষ্ট্রে অন্তত ১৩ জনের মৃত্যু ও ১০ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পুনেতে একটি পাহাড়ের অংশ ধসে চাপা পড়েছে বেশ কয়েকটি বাড়ি। এতে আটকা পড়েন অন্তত ৩০ জন। পরে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। তারা সবাই একই পরিবারের সদস্য ছিলেন। বাকিদের উদ্ধারে তৎপরতা চলছে। 

এদিকে, পাহাড়ি ধসের কারণে সোমবার সকাল থেকে বন্ধ আছে মুম্বাই-পুনে মহাসড়ক। ফলে রাজধানীর সঙ্গে পুণের যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবাও। পরিস্থিতির অবনতিতে জরুরি পদক্ষেপ নিয়েছে প্রশাসন। একই সঙ্গে মুম্বাই মহানগর অঞ্চলে রেড অ্যালার্ট জারি করে আরও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর।

শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দি ও রক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। সোমবার দেশটির নেগোম্বো শহরের একটি কারাগারে এই সহিংসতা হয়। 
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদাহ প্রদেশে হুতি বিদ্রোহীদের সাথে সংঘর্ষে অন্তত ১৬ জন সরকারি সেনা নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২২ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা এএফপি। 
চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনা এবং তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্পৃক্ততার ওপর নজর রাখছে ভারত। শুক্রবার সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
পাকিস্তানের বেলুচিস্তান-খাইবার পাখতুনখাওয়া সীমান্তের কাছে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৮ জন।
নাগরিক সেবাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মঙ্গলবার ‘ক্লিন কেয়ার’ নামে মোবাইল অ্যাপ চালু করেছে সংস্থাটি। এর মাধ্যমে নগরসেবার নানা সমস্যা নিয়ে...
প্যারাগুয়ের মতো লো-ব্লক ফুটবল খেলবে না মরক্কো। তাদের শক্তি-দুর্বলতা বিশ্লেষণ করেই প্রস্তুতি নিচ্ছে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে সর্বোচ্চ দিয়েই আফ্রিকান দলকে হারানোর প্রত্যয় ফরাসিদের। অন্যদিকে,...
প্রধানমন্ত্রী তারেক রহমান রোবোসাব ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্বকারী ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর দপ্তরে...
দিনভর বৃষ্টিতে বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। অফিস শেষে বাড়ি ফেরার সময় গণপরিবহন সংকটে ভোগান্তিতেও পড়েন অনেকে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ বিভিন্ন জেলায় এমন বৃষ্টি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর