দিল্লিতে ১৪৪ ধারা, আরও জোরালো ‘তেলাপোকা’ আন্দোলন

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৪:০৯ পিএম

শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রশ্নে আরও জোরালো হচ্ছে দিল্লিতে চলমান ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলন। বিষয়টি এখন শুধু শিক্ষা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ভারতের জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। অন্যদিকে আন্দোলন নিয়ে পাল্টা অভিযোগ তুলেছে শাসকদল বিজেপি।

ককরোচ জনতা পার্টির এই আন্দোলনকে ঘিরে ক্ষমতাসীন ও বিরোধী রাজনীতিকদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ চলছে। মঙ্গলবারই শিক্ষা সংস্কার ও পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ৫ দফা দাবি জানান প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। বিপরীতে রাজনৈতিক স্বার্থে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অজুহাতে দিল্লিজুড়ে ১৪৪ ধারা জারি করা সত্ত্বেও বুধবার বিক্ষোভ অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। অন্যদিকে, শিক্ষার্থীদের ওপর পুলিশের বলপ্রয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সকালে করা আবেদন খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

তীব্র রাজনৈতিক ও সামাজিক চাপের মুখে অবশেষে নীরবতা ভেঙেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সংসদে পরীক্ষার অনিয়ম ও তরুণদের উদ্বেগ নিয়ে খোলামেলা আলোচনা এবং সংসদীয় বিতর্কের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

জেন-জিদের এই আন্দোলনের প্রভাব পড়তে শুরু করেছে ভারতের সংসদ প্রাঙ্গণেও। একদিকে তরুণ প্রজন্মের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়ার অভিযোগে সরকারের কঠোর জবাবদিহি দাবি করেছে বিরোধী দলগুলো। অন্যদিকে ক্ষমতাসীন বিজেপির পাল্টা অভিযোগ, নিজেদের রাজনৈতিক স্বার্থে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করছেন কংগ্রেস নেতারা।

এর আগে ধরণা, স্লোগান আর বিরোধী নেতাদের আটকের মধ্য দিয়ে শেষ হয় মঙ্গলবারের বিক্ষোভ। পরে শিক্ষার্থীদের হেনস্তা ও পুলিশের লাঠিচার্জের তীব্র প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট পাঁচটি দাবি উত্থাপন করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিরোধী দলনেতার দাবির মধ্যে রয়েছে—স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং আন্দোলনকারীদের নামে দায়ের করা সব মামলা প্রত্যাহার।

তবে এই তীব্র বিতর্কের মধ্যেই আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যার দ্রুত সমাধানে আগ্রহ দেখিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ২৪ ঘণ্টায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের বন্যায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ভারতের রাজনীতিতে এক নাটকীয় ঘটনার জন্ম হলো দিল্লিতে। প্রশ্নফাঁসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আটক হয়েছেন কংগ্রেসের দুই শীর্ষ নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই ভারতে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ঠেকাতে শম্ভু ও খানৌরি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে...
সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক ও দীর্ঘমেয়াদি পারমাণবিক সহযোগিতা চুক্তি সই করেছে ট্রাম্প প্রশাসন। আগামী কয়েক দিনের মধ্যে চুক্তিটি মার্কিন কংগ্রেসে পেশ করার পরিকল্পনা রয়েছে তাদের। সংশ্লিষ্ট সূত্রের...
নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডলের পোস্টে হুঁশিয়ারির সুরে এ-ও বলেছিলেন যে, পরিবর্তনই একমাত্র ধ্রুবক। এই পোস্টের পরই অরিজিতের প্রশংসায় পঞ্চমুখ হন তাঁর অনুরাগীরা। তবে একদল ভক্ত এতে নিজেদের আপত্তির কথাও...
আগামী বছর বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনে তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ—হাব। এবার সাধারণ প্যাকেজে খরচ ৪ হাজার টাকা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৩ হাজার টাকা। সোদি...
জাতীয় নাগরিক পার্টি–এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এমপিসহ দলটির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বাধীন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর