আসামে ভয়াবহ বন্যা, এক দিনে ২১ মৃত্যু

আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৪:১৮ পিএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ২৪ ঘণ্টায় অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের বন্যায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে।

একই সঙ্গে রাজ্যের ১৬টি জেলায় সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এক দিনে সবচেয়ে বেশি ১৩ জনের মৃত্যু হয়েছে শিবসাগর জেলায়। এ ছাড়া চরাইদেও জেলায় ৫, গোলাঘাটে ২ ও জোরহাটে ১ জন মারা গেছে।

এদিকে বন্যার পানিতে ২৪ হাজারের বেশি হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। দুর্গত এলাকাগুলোতে স্থানীয় প্রশাসনের খোলা ২৭৩টি ত্রাণ শিবির ও ত্রাণ বিতরণ কেন্দ্রে বর্তমানে সোয়া এক লাখের বেশি মানুষ আশ্রয় নিয়েছে।

স্থানীয় প্রশাসনের পাশাপাশি উদ্ধার ও ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ, সেনাবাহিনী ও বিমানবাহিনী।

দীপাবলির আগেই ফের ভয়াবহ বায়ুদূষণের কবলে ভারতের রাজধানী দিল্লি। মাত্র ২ দিনের ব্যবধানে শহরটির বায়ুমান সূচক ১১৭ থেকে বেড়ে দাঁড়ায় ৩১০-এ। বায়ুদূষণ নিয়ন্ত্রণে যানবাহন চলাচল, নির্মাণকাজ ও অফিস কার্যক্রমে...
জ্ঞানেশ কুমারকে সিইসি পদ থেকে সরানো হবে এবং তিনি জেলে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রোববার দিল্লির রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশে, ইভিএম ও ভোটার তালিকায় কারসাজির...
নেপালের পর এবার হিমবাহ ধসের সাক্ষী হলো ভুটান। বৃহস্পতিবার সন্ধ্যায় ভুটানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গাসা জেলার শিনতাফু হ্রদে হিমবাহের পানি উপচে দেখা দিয়েছে আকস্মিক বন্যা।
ভারতের উত্তরাখণ্ডে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। আজ শুক্রবার চামোলি জেলার জ্যোতির্মঠ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 
সীমান্ত হত্যা বন্ধসহ সীমান্ত অপরাধ প্রতিরোধ ও সীমান্ত ব্যবস্থাপনায় পারস্পরিক সহযোগিতা জোরদারে বিজিবি ও বিএসএফের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আগামী চারদিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে মর্মে কোনো কোনো সংবাদ মাধ্যমে প্রকাশিত ফটোকার্ডকে গুজব বলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)। আজ মঙ্গলবার বিকেলে পেট্রোবাংলার...
নানা বাধার পরও গার্মেন্টস পণ্যের রপ্তানি বাড়ছে। তবে প্রতিযোগী দেশগুলোর তুলনায় শ্রমিকদের ন্যূনতম মজুরিতে পিছিয়ে বাংলাদেশ। তারপরও ৩০ হাজার টাকা করার দাবি কতটা যৌক্তিক তা পর্যালোচনা করা উচিত বলে মনে...
দেশের কর্মক্ষম মানুষের সংখ্যা বেশি থাকলেও, সেই সুযোগকে পুরোপুরি উৎপাদনশীল কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। অন্যদিকে কর্মসংস্থানের অভাবে ৮৪ শতাংশ মানুষ কাজ করে অপ্রাতিষ্ঠানিক খাতে, যার ৪৪ শতাংশ স্নাতক...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর