যন্তর মন্তরে নতুন করে সংঘর্ষ, বন্ধ ইন্টারনেট সেবা 

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ০৮:৩৯ এএম

ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন করে উত্তপ্ত নয়াদিল্লি। বুধবার রাতে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে পুলিশের নতুন করে সংঘর্ষ হয়। সেই সঙ্গে ছড়ায় উত্তেজনা।

অভিযোগ, টলস্টয় মার্গের কাছে পুলিশকর্মীদের দিকে লক্ষ্য করে পাথর ছোড়েন বিক্ষোভকারীরা। এই ঘটনায় অন্তত পাঁচজন পুলিশকর্মী আহত হন বলে খবর। ধরনাস্থলে উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে এবং লাঠিচার্জ করে। কিছু এলাকায় বন্ধ করে রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও।

অভিযোগ, পুলিশ যখন ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছিল, তখন বিক্ষোভকারীরা তাঁদের দিকে পাথর ছুড়ছিলেন। টলস্টয় মার্গের কাছে পাথর ছোড়ার ঘটনায় প্রথমে একজন এসিপি পদমর্যাদার কর্মকর্তা আহত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, পাথর ছোড়ার ঘটনায় অন্তত দুজন এসিপি এবং চারজন পুলিশকর্মী আহত হয়েছেন। বহু ‘সমাজবিরোধী’ ধরনাস্থলে প্রবেশ করেছে। তারাই পুলিশকর্মীদের লক্ষ্য করে পাথর ছোড়ে। এমনকি তাঁরা ককরোচ জনতা পার্টির কথাও শোনেনি বলে অভিযোগ। আহত কর্মীদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তাঁদের চিকিৎসা চলছে। আপাতত তাঁদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছে পুলিশ।

নতুন করে সংঘর্ষের মধ্যে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়া এবং লাঠিচার্জ করায় যন্তর মন্তরে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। এর জেরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার যন্তর মন্তরের ধরনাস্থলে নতুন করে সংঘর্ষের পর ওই এলাকার কিছু অংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ তীব্র হওয়ার পর এই পদক্ষেপ করা হয়। উত্তেজনা বাড়ায় বিপুল সংখ্যায় নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে।

বুধবার সন্ধ্যার পরে যন্তর মন্তরের ধরনাস্থলে নতুন করে ভিড় বাড়তে শুরু করেছে। নিকটবর্তী ইন্ডিয়া গেট এলাকাতেও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে। নিরাপত্তাকর্মীরা ব্যাপক সংখ্যায় মোতায়েন থাকা সত্ত্বেও সন্ধ্যার পর থেকে একাধিক বার পাথর ছোড়া এবং সংঘর্ষের ঘটনার জেরে পরিস্থিতি দফায় দফায় উত্তপ্ত হয়েছে।

একাধিক বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনার পর যন্তর মন্তর এবং আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কয়েকটি জায়গায় বিক্ষোভকারীরা পাথর ছোড়ার পাশাপাশি, কয়েকজন ‘সমাজবিরোধী’ নিরাপত্তাকর্মীদের লাঠি কেড়ে নিয়ে তাঁদের উপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিট-এ প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ও ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে ৬ জুন থেকে যন্তর মন্তরে বিক্ষোভ চালিয়ে আসছে সিজেপি। তাদের দাবি, নিট প্রশ্নপত্র ফাঁসের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। ওই মঞ্চেই গত ২৮ জুন থেকে অনশন শুরু করেছিলেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। ১৮ জুন বিক্ষোভস্থল থেকে সাদা পোশাকের পুলিশ সোনমকে তুলে নিয়ে যায়। ভর্তি করানো হয় সফদরজঙ্গ হাসপাতালে। কিন্তু হাসপাতালেও তাঁর অনশন ভাঙানো যায়নি। সূত্র: আনন্দবাজার পত্রিকা

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রশ্নে আরও জোরালো হচ্ছে দিল্লিতে চলমান ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলন। বিষয়টি এখন শুধু শিক্ষা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং ভারতের জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে...
হাসপাতালে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন ভারতের শিক্ষাবিদ ও আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। আর যন্তর মন্তর ছাড়তে নারাজ ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
চাঁপাইনবাবগঞ্জে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর ডিলারের গোডাউনে অগ্নিকাণ্ডে নয়ন আলী (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা ১২তম রাতের এ হামলায় অন্তত দুজন নিহতের খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
বিশ্বকাপ শেষ হওয়ার দুই দিন পর টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করল ফিফা। স্পেনের তিন ও আর্জেন্টিনার দুজন জায়গা পেয়েছেন এ তালিকায়।
মাত্র ৯ বছর ৯ মাস বয়সেই অসাধারণ গাণিতিক প্রতিভা দিয়ে সবার নজর কেড়েছে আব্দুল্লাহ আল আমিন। দারিদ্র্য ও অপুষ্টির মধ্যে বেড়ে ওঠা এই শিশুটি তার ব্যতিক্রমী মেধার জন্য অনেকের কাছ থেকেই ‘গণিত বিস্ময়’...
লোডিং...

এলাকার খবর