গাজা যুদ্ধে ইসরায়েলকে লাখ লাখ অস্ত্র দিয়েছে ভারত!

আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম

গাজায় চলমান সামরিক অভিযানের মধ্যেই ইসরায়েলে কয়েক লাখ অস্ত্র ও গোলাবারুদ পাঠিয়েছে ভারত। এমনটাই দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলছে, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে আড়াই হাজারের বেশি চালানের মাধ্যমে এসব সামরিক সরঞ্জাম তেল আবিবে পৌঁছেছে।

আড়াই বছরের বেশি সময় ধরে গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েল। যুদ্ধবিরতি কার্যকর হলেও থামেনি হামলা।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত সেখানে প্রাণহানি ৭৩ হাজার ছাড়িয়েছে। তবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি, নিহত ও আহত মিলিয়ে ফিলিস্তিনি হতাহতের সংখ্যা ২ লাখ ৪৭ হাজারের বেশি।

ইসরায়েলের সামরিক অভিযানে সহায়তার অভিযোগে আগে থেকেই যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশের নাম আলোচনায় ছিল। এবার ভারতের ভূমিকাও তুলে ধরেছে অ্যামনেস্টি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৫ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ভারত থেকে ইসরায়েলে ২ হাজার ৫৯৬টি চালান পাঠানো হয়েছে। এতে ছিল ৫ লাখ ৬৪ হাজার ৯৭০টি বিস্ফোরক অস্ত্রের উপাদান, ৩ লাখ ৯০ হাজার ৫১৬টি সামরিক যন্ত্রাংশ এবং ২৯৮টি সামরিক যানবাহন-সংক্রান্ত উপাদান।

অ্যামনেস্টির দাবি, ভারতীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ইসরায়েলের প্রতিরক্ষা খাতে এসব সরঞ্জাম সরবরাহ করেছে। সংস্থাটির মতে, এমন রপ্তানি ভারতকে গাজায় সংঘটিত গণহত্যায় জড়িত হওয়ার ঝুঁকিতে ফেলছে।

অ্যামনেস্টির মহাসচিবের অভিযোগ, গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের মধ্যেও ভারতীয় কোম্পানিগুলো অস্ত্রের উপাদান ও গোলাবারুদ সরবরাহ করে মুনাফা করছে।

প্রতিবেদন বলছে, গত এক দশকে ভারত-ইসরায়েল প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার হয়েছে। ড্রোন, প্রতিরক্ষা প্রযুক্তি, নজরদারি ব্যবস্থা ও সামরিক সরঞ্জাম নিয়ে দিল্লি-তেল আবিবের দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে।

গাজা যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক সমালোচনার মধ্যেই ভারতের অস্ত্র সরবরাহ নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে অ্যামনেস্টির এই প্রতিবেদন। তবে দিল্লির দাবি, তাদের প্রতিরক্ষা রপ্তানি জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক নিয়মনীতি মেনেই পরিচালিত হয়।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প দাবি করেন, তাঁর গঠিত...
ভারতের লোকসভায় বুধবার পাস হলো ‘পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিন্স) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬’। বুধবার লোকসভায় ধ্বনিভোটে পাস হয়েছে এই বিল।  
ভারতের ছাত্র বিক্ষোভ ও প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত 'পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিন্স) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬'-এর ওপর বিতর্কের সময় লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বক্তব্যের পর...
ভারতের বিহার রাজ্যের সীমান্তবর্তী নেপালের সুনসারি জেলায় ধর্মীয় অনুষ্ঠান চলাকালে লাউডস্পিকার ও ধর্মীয় পতাকা নিয়ে সৃষ্ট বিরোধ থেকে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
ধর্ম চর্চাকারীরা ধর্ম ব্যবসায়ীদের সঠিকভাবে চিনতে পারলে ধর্মচর্চা সার্থক হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। শুক্রবার বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে...
দুর্নীতি দমনে ব্যর্থ হওয়ায় বর্তমান সরকার দেশ পরিচালনার নৈতিক অধিকার হারিয়েছে বলে বন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক...
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ২ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে প্রাণ গেছে ৮৩৭ জনের। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
দীর্ঘদিনের ভয়, অনিশ্চয়তা ও অস্থিরতার পর স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বান্দরবানের দুর্গম পাহাড়ি সীমান্তের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে একসময় ঘরছাড়া হওয়া বম সম্প্রদায়ের মানুষ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর