নেপালে ধর্মীয় উৎসবে সংঘর্ষ, গুলিতে নিহত অন্তত ১

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১১:০১ এএম

ভারতের বিহার রাজ্যের সীমান্তবর্তী নেপালের সুনসারি জেলায় ধর্মীয় অনুষ্ঠান চলাকালে লাউডস্পিকার ও ধর্মীয় পতাকা নিয়ে সৃষ্ট বিরোধ থেকে সংঘর্ষ হয়েছে। এ সময় গুলিতে অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

গত রোববার ওই ঘটনার পর সোমবার থেকে এলাকাটির কিছু অংশে অনির্দিষ্টকালের জন্য বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে।

প্রতিবেদন বলছে, দক্ষিণ-পূর্ব নেপালের সুনসারি জেলার সাথে ভারতের বিহার রাজ্যের সীমান্ত রয়েছে এবং কোশি ব্যারাজের মতো সংযোগপথের মাধ্যমে এটি দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ যাতায়াত ও বাণিজ্য করিডোর হিসেবে কাজ করে। ভারতীয় অংশে এটি বিহারের সুপৌল ও আরারিয়া জেলার সীমানা ঘেঁষে অবস্থিত।

সংঘর্ষের পর উত্তেজনা অব্যাহত থাকায় মঙ্গলবারও সুনসারি জেলার কিছু অংশে টানা দ্বিতীয় দিনের মতো কারফিউ বলবৎ ছিল। সুনসারির জেলা প্রশাসন কার্যালয় (ডিএও) জানিয়েছে, বেশ কয়েকটি এলাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ ও বিধিনিষেধ কার্যকর থাকবে।

কাপ্তানগঞ্জ এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ার পর সোমবার প্রথম এই বিধিনিষেধ আরোপ করা হয়। পুলিশ জানায়, দুটি ধর্মীয় সম্প্রদায়ের উৎসব চলাকালে বিরোধের জেরে সংঘর্ষরত গোষ্ঠীগুলোকে ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে একজন নিহত হন এবং নিরাপত্তা কর্মীসহ এক ডজনেরও বেশি মানুষ আহত হন। পুলিশের তথ্যমতে, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হরিনগর ও দেবগঞ্জ গ্রামীণ পৌরসভা (রুরাল মিউনিসিপ্যালিটি) পুরো এলাকা জুড়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এছাড়া হরিনগর, ভুটাহা, কাপ্তানগঞ্জ, ঘুস্কি ও দেবগঞ্জের পাঁচটি বাজার এলাকায় কারফিউ বলবৎ রয়েছে।

প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে র‍্যালি, বিক্ষোভ মিছিল, জনসভা, অবস্থান কর্মসূচি এবং চারজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে। 

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তিনটি বড় রাজনৈতিক চ্যালেঞ্জের সামনে ভারতের বিজেপি সরকার। ওড়িশায় গুরুত্বপূর্ণ একজন নেতার শূন্যতা, নিট পরীক্ষা ইস্যুতে তরুণদের ক্ষোভ এবং অরাজনৈতিক যুব...
ভারতের উত্তর সীমান্ত ঘেঁষে দুটি বিমানঘাঁটিতে অন্তত ১১টি পঞ্চম প্রজন্মের জে-২০ মাইটি ড্রাগন স্টেলথ যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। নতুন স্যাটেলাইট ছবির বরাতে সোমবার এ তথ্য দিয়েছে এনডিটিভি।
আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান বন্ধ না হলে আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজিপি) অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা। ভারত সরকারের বিরুদ্ধে সমঝোতা ভঙ্গের অভিযোগও...
মণিপুরে জাতিগত বিরোধ আবারও তীব্র আকার ধারণ করেছে। নাগা, কুকি ও জো সম্প্রদায়ের সংঘাত পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়ায় বহু গ্রামে খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছানো বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্যসেবা ভেঙে...
চাঁদপুরের হাইমচরে ঈশানবালায় ৯ বছর আগে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মারজানা ধর্ষণ ও হত্যার বিচার এখনও পায়নি তার পরিবার। ৯ বছরে পেরিয়ে গেলেও শেষ হয়নি বিচার কার্যক্রম। মামলার ৪ আসামি ২ বছর ধরে জামিনে...
বেলজিয়ামের সংবাদমাধ্যম ‘হেট লাতসতে নিয়ুস’ এ ছিনতাইয়ের ভিডিও প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ছিনতাইয়ের শিকার হওয়ার পর ঘানার এ স্ট্রাইকারকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে চোট...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই। তাঁর দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন আপিল বিভাগের কার্যতালিকা...
বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের প্রাকৃতিক প্রতিরক্ষা প্রাচীর। আর এই বনের রাজকীয় পরিচয় ও প্রধান প্রহরী আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার। জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর