ভারতে বিক্ষোভ নিয়ে রাহুল গান্ধীর বক্তব্যে লোকসভায় তুমুল হট্টগোল

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৬:৩৮ পিএম

ভারতের ছাত্র বিক্ষোভ ও প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত 'পাবলিক এক্সামিনেশন (প্রিভেনশন অব আনফেয়ার মিন্স) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬'-এর ওপর বিতর্কের সময় লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর বক্তব্যের পর তুমুল হট্টগোল হয়েছে। এ সময় সরকারদলীয় সংসদ সদস্যরা তাঁকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।

রাহুল গান্ধী অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।

বিরোধীদলীয় নেতা বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে এসে বসার সাহস নেই। আমি তাঁকে ৩০টি গাড়ির কনভয়ে কাঁপতে কাঁপতে বসে থাকতে দেখেছি। স্বরাষ্ট্রমন্ত্রী আজ এখানে নেই কেন? স্বরাষ্ট্রমন্ত্রীই তো ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন।’

তাঁর এ বক্তব্যের পর লোকসভায় ব্যাপক হট্টগোল শুরু হয় এবং বিজেপির সংসদ সদস্যরা তাঁকে ক্ষমা চাইতে বলেন।

পরে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল সাংবাদিকদের বলেন, ‘সংসদে ভিত্তিহীন এবং ভুয়া মন্তব্য করেছেন বিরোধীদলনেতা, কোনো রকম গুলিই চলেনি। আমি তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধিতা জানাচ্ছি।’

বুধবার বক্তব্যের শুরুতে রাহুল গান্ধী বলেন, ‘আমি কয়েকজন তরুণীর সঙ্গে কথা বলেছিলাম। আমি তাঁদের জিজ্ঞাসা করেছিলাম, শিক্ষার্থী হওয়ার অর্থ কী। মেয়েটি খুব সুন্দর একটি উত্তর দিয়েছিল। সে বলেছিল, শিক্ষার্থী সে-ই, যার হৃদয় ও মন উন্মুক্ত। শিক্ষার্থীরা জানে তাদের আরও শিখতে হবে এবং এই মহাবিশ্ব প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাই তারা বিশ্বাস করে যে জ্ঞানও ক্রমাগত পরিবর্তিত হতে থাকে।’

রাহুল বলেন, ‘এমন কিছু মানুষ আছেন যারা ছাত্র নন। তারা সম্পূর্ণভাবে বিশ্বাস করেন যে তারা সবকিছু জানেন এবং এই জ্ঞান তাদের ভেতর থেকেই আসে। তারা নিজেদেরকে ঈশ্বর মনে করেন। তারা অহংকারী এবং কারও কথা শোনেন না। তারা অন্যের সত্যকে সম্মান করেন না। আমি জিজ্ঞাসা করলাম ওরা কী ধরনের মানুষ। তো মেয়েটি বলল, আমি তাদের ইডিয়ট বলি।’

এ সময় হট্টগোল শুরু হলেও রাহুল গান্ধী বক্তব্য অব্যাহত রাখেন।

আবারও আটক হয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। আজ শুক্রবার বিকেলে তাকে আটক করা হয়। 
আজ বৃহস্পতিবার দিল্লি প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। তিনি বলেন, নরেন্দ্র মোদি একজন স্বৈরাচারীতে পরিণত হয়েছেন। কিন্তু তার জরুরি অবস্থা জারি করার মতো সাহস নেই।
জার্মানির বোখাম শহরে আবাসিক ভবনে আগুনে পুড়ে তিন ভারতীয়র মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে আগুনটি দুর্ঘটনাজনিত নয় বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে হত্যার অভিযোগে ৪১ বছর বয়সী এক...
অভিজিৎ জানান, যারা দিল্লিতে আসতে পারবেন না, তারা যেন নিজ নিজ শহরে সন্ধ্যায় একটি ‘তেরঙ্গা মার্চ’ (পতাকা মিছিল) বের করেন এবং সবাইকে জানিয়ে দেন যে আমাদের তেরঙ্গা আমাদের গৌরব এবং এটি ওড়ানো কোনো অপরাধ নয়।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর