বাংলাদেশ সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার বক্তব্যে ভারতের সমর্থন নেই: জয়সওয়াল

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৬:৪২ পিএম

দিল্লিতে অবস্থারনত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি সরকারকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে হাসিনার বক্তব্যে নিয়ে দেশটির সরকারের অবস্থান জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব বলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেন, ওই অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণভাবে একটি বেসরকারি উদ্যোগ, যেখানে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।

তিনি বলেন, ফোরামে দেওয়া বক্তব্যগুলোর প্রতি ভারতের কোনো সমর্থন নেই এবং বিশেষ করে বাংলাদেশের যথাযথভাবে গঠিত সাংবিধানিক সরকারের বিষয়ে প্রকাশিত মতামতকে ভারত সরকার সমর্থন করে না।

রণধীর জয়সওয়াল আরও বলেন, ভারত সরকার পুনর্ব্যক্ত করেছে, ভারত বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। 

ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) আপাতত নির্বাচনী রাজনীতিতে যাচ্ছে না। তরুণদের আস্থা ফেরাতে গণ-আন্দোলনই এখন প্রয়োজন বলে জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
সীমান্তে যোগাযোগ ব্যবস্থা জোরদারে চীন, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় রেল যোগাযোগ উন্নয়নে নতুন প্রকল্প ঘোষণা করেছে ভারত। এসব এলাকায় অবকাঠামো উন্নয়নে ৪৫ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে দেশটি। 
প্রশ্নফাঁস নিয়ে আন্দোলনের রেশ কাটার আগেই তিনটি বিধানসভা উপনির্বাচনের দুটিতে হেরেছে ক্ষমতাসীন বিজেপি। বিহার, মধ্যপ্রদেশ ও গুজরাটে ভোটের এই ফলাফল রাজনৈতিক মহলে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।
দিল্লিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে নিজ দেশের সরকারের অবস্থান তুলে ধরেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার এক ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি বাসায় অভিযান চালিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণীদের আটকে রেখে পর্ণ ভিডিও তৈরি, ভিগো এ্যাপের মাধ্যমে লাইভ ভিডিও প্রচার ও পতিতা বৃত্তি করানোর অপরাধে স্বামী, স্ত্রী,...
নিরাপদ সড়কের দাবিতে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে আন্দোলন করছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। ১৯৯৩ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান তাঁর প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চন। সেই পরিপ্রেক্ষিতে একই বছর...
মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ বিষযক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‌‘আওয়ামী লীগ বিএনপির ওপর যে পরিমাণ নির্যাতন অত্যাচার চালিয়েছে। তাদের ক্ষমতা থেকে নামাতে বিএনপির...
নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার পথসভাস্থল থেকে তানিম হোসেন নামে এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়ায় উত্তরা গণভবনের সামনে...
লোডিং...

এলাকার খবর