হরমুজ প্রণালি নিয়ে ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৭:৫০ এএম

হরমুজ প্রণালি পরিচালনায় ওমানের আঞ্চলিক যৌথ ব্যবস্থাপনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরানের দাবি, প্রণালিটি শুধু ইরান ও ওমান তাদের নিজ নিজ নিয়ন্ত্রণাধীন অংশ অনুযায়ী পরিচালনা করবে; এতে অন্য কোনো দেশের ভূমিকা থাকবে না। রয়টার্স জানিয়েছে এ খবর।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ওমানের প্রস্তাবিত আঞ্চলিক যৌথ ব্যবস্থাপনার পরিকল্পনা সফল হওয়ার কোনো সম্ভাবনা নেই।

তার মতে, হরমুজ প্রণালি পরিচালনায় ইরান ও ওমানের বাইরে অন্য কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক শক্তির অংশগ্রহণ মেনে নেবে না তেহরান।

ইরানি ওই কর্মকর্তা রয়টার্সকে আরও বলেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ওমানকে এমন একটি পরিকল্পনা গ্রহণে চাপ দিচ্ছে, যা বাস্তবসম্মত নয়। তার মতে, হরমুজ প্রণালির উপসাগরমুখী পুরো রুট এবং বের হওয়ার পথের একটি অংশ ইরানের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকতে হবে।

 

গাজা যুদ্ধ, হরমুজ সংকট, মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা—সবকিছুর মাঝেও হঠাৎ করেই একটি ইস্যুতে একজোট হয়ে গেল প্রায় ২০টি মুসলিম দেশ। এবার আলোচনার কেন্দ্রবিন্দু গাজা নয়, ইরানও নয়। কেন্দ্রে রয়েছে আল-আকসা...
যুক্তরাষ্ট্রের নতুন যেকোনো হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় দেশগুলোর গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেছে ইরান। এ অবস্থায় দেশগুলোকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো ধরনের...
বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন রুট নিয়ে ঐকমত্যে পৌঁছেছে ইরান ও ওমান। এই জলপথ যৌথভাবে পরিচালনার বিষয়টি এখন দুই দেশ চূড়ান্তভাবে পর্যালোচনা করছে।
ইয়েমেন উপকূলের লোহিত সাগরে হামলার শিকার হয়ে একটি ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১৪ নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। গত মঙ্গলবার ইয়েমেনের হোদেইদা বন্দরের কাছে এ...
বগুড়া শহরতলীর এরুলিয়ায় বাসের চাপায় ৩ পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। আজ শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
টানা বৃষ্টিপাত না হওয়া ও আবহাওয়া পরিস্থিতির উন্নতির কারণে ধীরে কমছে তিস্তা ও দুধকুমার নদের পানি।
রাষ্ট্রীয় ক্ষমতার সঙ্গে বদলে গেছে ময়লা বাণিজ্যের নিয়ন্ত্রণও। নেই নিয়মের বালাই নেই, এক প্রকার জিম্মি করেই নাগরিকদের থেকে আদায় করা হচ্ছে নির্ধারিত ১০০ টাকার চেয়ে বেশি। ঢাকা উত্তর সিটি করপোরেশনে...
রাজধানীর বারিধারায় পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ড হয়েছে। বৃহস্পতিবার ভোর আনুমানিক ৪টা ৫৫ মিনিটে ইউ এ এন রোডের ২২ নম্বর বাসভবনে এ ঘটনা ঘটে।
লোডিং...

এলাকার খবর