দিল্লির যন্তরমন্তরে জড়ো হতে যাচ্ছে ককরোচ জনতা পার্টি, সতর্ক পুলিশ

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পিএম

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে জড়ো হতে যাচ্ছে ককরোচ জনতা পার্টি। দেশটির ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ দেয়ার অভিযোগে জ্ঞানেশ কুমারের পদত্যাগ চায় সিজেপি। শুক্রবার দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে জানান, পুলিশের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তারা আন্দোলন চালিয়ে যাবেন। খবর রয়টার্সের।

অনুমতি না থাকায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। পুলিশের দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় বিক্ষোভের অনুমতি দেয়া হয়নি। বিক্ষোভ ঘিরে দিল্লির গুরুত্বপূর্ণ এলাকা ও রেলস্টেশনগুলোতে এরইমধ্যে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। বন্ধ করে দেয়া হয়েছে রাজধানীর ৫৭টি মেট্রো স্টেশন। একইসাথে নয়াদিল্লি রেলওয়ে স্টেশনগামী শুক্র ও শনিবারের ৬১টি ট্রেনের যাত্রা বাতিল করেছে ভারতের রেলওয়ে।

ভোটার তালিকার বিতর্কিত সংশোধনকে কেন্দ্র করে শুরু থেকেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বাধীন বিরোধী জোটও এ ইস্যুতে সরব রয়েছে। এদিকে, কেরালা, ব্যাঙ্গালুরুসহ কয়েকটি এলাকার বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে পুলিশ। 

ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, ‘আমাদের বিক্ষোভ হবেই। কারণ, যন্তর মন্তর নির্ধারিত প্রতিবাদস্থল। ভারতের সংবিধানের ১৯ অনুচ্ছেদে বিক্ষোভ করার অধিকার দেয়া হয়েছে। তাহলে অনুমতির প্রয়োজন কেন? প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার যখন ১৩ কোটি ভোটারকে তালিকা থেকে বাদ দিয়েছেন তখন কি জনগণের অনুমতি নিয়েছিলেন?’

ভারতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন কংগ্রেসসহ বিরোধী দলগুলো। বৃহস্পতিবার দিল্লিতে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে যাওয়ার আগে বিজেপির...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করেছে বিরোধী দলগুলো। মঙ্গলবার দিল্লির আকাশবাণী ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধী,...
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মঙ্গলবার এক অনির্ধারিত সফরে দিল্লিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছেন। এদিন দিল্লিতে স্থানীয় সময় বেলা ১টা নাগাদ তাদের...
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি 
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি - সিজেপি। প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করলে ১০ অক্টোবর যন্তর মন্তরে...
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্রুততম সময়ে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম। একই সঙ্গে আগামী বছর...
গাজীপুরের শ্রীপুরে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের নগদ টাকা বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়ে প্রায় তিন কোটি টাকা লুটের অভিযোগ উঠেছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল।...
সরকারিভাবে জর্ডানে পোশাক কারখানায় বিনামূল্যে যাওয়ার কথা থাকলেও প্রতারকেরা নিচ্ছিল ৫ থেকে ১০ লাখ টাকা। এসআরবির অভিযানে গ্রেপ্তার হয়েছে প্রতারক চক্রের ২০ জন। অপরাধীদের বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে...
মানসিক স্বাস্থ্য সুরক্ষা বর্তমান সরকারের জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর