হামাস–ইসরায়েল সংঘাতে ২২ আমেরিকানসহ ১০০ বিদেশি নিহত

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ০১:০৯ পিএম

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতে প্রায় ১০০ বিদেশি নাগরিক নিহত হয়েছে। এর মধ্যে আমেরিকার নাগরিকই ২২ জন। এ ছাড়া আহত বা জিম্মি হয়েছে বিভিন্ন দেশের বেশ কয়েকজন। দক্ষিণ ইসরায়েলে একটি সঙ্গীত উৎসবে যোগ দিতে সেখানে অবস্থান করছিলেন তাঁরা। এরই মধ্যে আকস্মিক হামলা চালায় হামাস।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, ইসরায়েল-হামাস লড়াইয়ে অন্তত ২২ আমেরিকান নাগরিক নিহত হয়েছে। এ ছাড়া ১৭ নাগরিকের কোনো খোঁজ মিলছে না বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর আগে গত মঙ্গলবার পর্যন্ত ১৪ জন নিহতের খবর জানানো হলেও বুধবার তা ২২ জনে পৌঁছায়।

চলমান এই সংঘাতে থাইল্যান্ডের অন্তত ২০ জন নিহত হয়েছে। ১৩ জন আহত হয়েছে এবং ১৪ জনকে অপহরণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুসারে, ইসরায়েলে প্রায় ৩০ হাজার থাই নাগরিক রয়েছে। তাদের বেশিরভাগই কৃষি খাতে কাজ করে।

আকস্মিক এ হামলায় ফ্রান্সের ১১ জন নিহত হয়েছে। নিখোঁজ আছে ১৮ জন। বুধবার নিজেদের ১১ নাগরিকের এমন মৃত্যুর জন্য শোক প্রকাশ করে ফ্রান্স।

নেপালের দূতাবাস জানিয়েছে, হামাসের হামলার অন্যতম কেন্দ্রস্থল কিবুতজ আলুমিমে তাদের ১০ জন নাগরিক নিহত হয়েছে। চার নেপালিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এ ছাড়া আর্জেন্টিনার ৭ নাগরিক, রাশিয়ার ৪ জন, যুক্তরাজ্যের ৪ জন, কানাডার ৩ জন, চিলির একজন, ইউক্রেনের ৩ জন, ব্রাজিলের ২ জন, পেরুর ২ জন, ফিলিপাইনের ২ জন, আজারবাইজানের একজন, কম্বোডিয়ার একজন, অস্ট্রিয়ার একজন ও স্পেনের একজন নিহত হয়েছেন। এসব দেশের বেশ কয়েজন নাগরিক নিখোঁজ এবং জিম্মি রয়েছেন। 

ইরান দ্রুত তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো পুনরুদ্ধার করছে। বিশ্লেষকদের আশঙ্কা, এর ফলে দেশটি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আরও বেশি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি...
যুদ্ধ শুরুর পর থেকে সৌদি আরব, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের ৮ দেশের ২০টি মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির প্রমাণ পাওয়া গেছে। স্যাটেলাইট ছবি ও ভিডিও বিশ্লেষণ করে এমনটাই...
লেবাননে ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা স্থগিত করেছে ইরান। তবে আলোচনা স্থগিতের বিষয়ে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন...
প্রতিরক্ষা সহযোগিতায় নতুন অধ্যায়ের সূচনার লক্ষ্যে মার্কিন কংগ্রেসে একটি নতুন প্রস্তাব উত্থাপিত হয়েছে। প্রস্তাবটি পাস হলে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক সম্পর্ক আরও গভীর হতে পারে। অস্ত্র গবেষণা,...
তামিল সিনেদুনিয়ায় শোকের ছায়া। পরিচালক-অভিনেতা এস জে সূর্যর আসন্ন সিনেমা ‘কিলার’-এর শুটিং চলাকালে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক টেকনিশিয়ান। আহত হয়েছেন আরও ৩ কর্মী। আকস্মিক এই ঘটনায় সিনেমাটির...
শেরপুরের ঝিনাইগাতীর গারো পাহাড়ের রাংটিয়া রেঞ্জের নকশী এলাকায় চোরাকারবারি ও বালুখেকোদের হামলায় দুই বনকর্মী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। 
সামনে অর্থবছরের বাজেটে এডিপির প্রায় ১১ শতাংশ বরাদ্দ থাকছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। সেই সঙ্গে ভর্তুকির চাহিদা থাকবে কমপক্ষে ৭০ হাজার কোটি টাকা।
গণহত্যার দায়ে জামায়াত ইসালামী ও আওয়ামী লীগ একই সূত্রে গাঁথা বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গতকাল বুধবার বিকেলে চাটখিল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর