খুলল রাফাহ সীমান্ত, ১১০ বিদেশিসহ ২০ ফিলিস্তিনি মিশরে

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ১০:০৫ পিএম

অবশেষে গাজা থেকে রাফাহ সীমান্ত দিয়ে গুরুত্বর আহত ফিলিস্তিনি ও  বিদেশি নাগরিকদের মিশরে প্রবেশের সাময়িক অনুমতি মিলেছে। ইতিমধ্যে প্রথম দিনে গাজা থেকে রাফাহ ক্রসিং দিয়ে ১১০ দ্বৈত নাগরিক এবং আহত ২০ ফিলিস্তিনি মিশরে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে বিবিসি।

এদিন আরও ৮০ জন আহত ফিলিস্তিনিকে মিশরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি এখনো তারা নিশ্চিত হতে পারেননি। আহতদের সঙ্গে প্রায় ৫০০ দ্বৈত নাগরিককে এদিন রাফাহ ক্রসিং পার হওয়ার অনুমতি দেওয়া হবে বলেও জানা গেছে। তারা মিশরের প্রবেশের অপেক্ষায় রয়েছেন।

এর আগে পৌঁছানো প্রথম বহরে অন্তত সাত জন রোগী মিশর যান। আরো অ্যাম্বুলেন্স মিশরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। এছারা ওই সীমান্ত খোলার শুরুর দিকে ২০ টি ত্রাণবাহি ট্রাককে গাজায় প্রবেশ করতে দেওয়া হয়েছে।  
 
এদিকে রাফাহ সীমান্তে পাসপোর্ট নিয়ন্ত্রক পাঁচ অফিসারের সঙ্গে কথা বলে বিবিসি প্রতিনিধি জানিয়েছে,  প্রথমে এই সীমান্ত দিয়ে গুরুত্বর আহত ৮৮ ফিলিস্তিনি নাগরিককে প্রবেশের প্রক্রিয়া শুরু করবে। এরপরে দ্বৈত বিদেশি নাগরিকদের প্রবেশ করানো হবে। ধারণা করা হচ্ছে ওই দিন মিশরে প্রবেশের জন্য প্রায় ৭ হাজার বিদেশি নাগরিক রেজিস্টেশন করেছে। বলা হচ্ছে, প্রতিদিন পাঁচ'শ জন করে মিশরে প্রবেশের অনুমতি পাবেন।  রাফাহ সীমান্ত দিয়ে প্রবেশের অপেক্ষায় একজন গুরুত্বর আহত ফিলিস্তিনি নাগরিক। ছবি: রয়টার্স

এখন পর্যন্ত, হামাসের কোনো পুলিশ কর্মকর্তাকে এ এলাকায় দেখা যায়নি। গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় হামাস- ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম মিশরের রাফাহ সীমান্ত দিয়ে মানুষ প্রবেশের জন্য খুলে দেওয়া হল।

কাতারের মধ্যস্থতায় রাফাহ ক্রসিং দিয়ে গাজায় আহত ফিলিস্তিনি এবং দ্বৈত নাগরিকদের মিশরে যাওয়ার অনুমতি মিলেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
এক বছরে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জামের উৎপাদন দ্বিগুণ করেছে ইরান। এছাড়া ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার পর কৌশলগত ও অগ্রাধিকারপ্রাপ্ত অস্ত্রের উৎপাদন তিনগুণ বাড়িয়েছে তেহরান। ইরানে নয়...
ইসরায়েলের ভেতরে ভয়াবহ এক পরিবর্তন শুরু হয়েছে। দেশ ছাড়ছেন বহু মানুষ। আর যারা যাচ্ছেন, তাদের বড় একটি অংশ সাধারণ মানুষ নন—চিকিৎসক, প্রকৌশলী, প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক এবং উচ্চ আয়ের পেশাজীবী।...
সিরিয়ায় তুরস্কের সামরিক উপস্থিতি ও তৎপরতা নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিরিয়ায় তুরস্কের এমন কোনো সামরিক উপস্থিতি মেনে...
দুই বছরে ১০টি কন্টেইনার গায়েব হয়েছে চট্টগ্রাম বন্দর থেকে। অথচ একটি কন্টেইনার খালাসে অন্তত ২৪টি অনুমোদন প্রয়োজন হয়। এতে বিপাকে আমদানিকারকরা। বন্দরের আন্তর্জাতিক মান নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে পণ্য...
রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে প্রশাসনিক কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. নবাব হোসেন। এর আগে তিনি বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল...
ফিলিপাইনে একটি যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৮৭ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড।
হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক সংঘাত কেবল মধ্যপ্রাচ্যকেই অস্থিতিশীল করেছে না। বরং মারাত্মক পরিবেশ বিপর্যয়ের ঝুঁকিতে ফেলছে গোটা উপসাগরীয় অঞ্চলকে। কেননা হরমুজের তেলবাহী জাহাজে যেকোন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর