ইসরায়েলে সরকার গঠনের চাবি আরব দলগুলোর হাতে!

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৮:৪৬ এএম

ইসরায়েলের জাতীয় নির্বাচনে রেকর্ডসংখ্যক আসন পেতে যাচ্ছে আরব দলগুলো। নেতানিয়াহুর লিকুদ পার্টি সংখ্যাগরিষ্ঠতা হারানোর পথে থাকলেও সরকার গঠনের পথ সহজ হচ্ছে না আইজেনকটের জন্যও। এক্ষেত্রে আরব দলগুলোর সমর্থন ছাড়া সরকার গঠন করা কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইসরায়েলের জাতীয় নির্বাচনে জটিল হয়ে উঠছে রাজনৈতিক সমীকরণ। বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত নয় কোনো পক্ষেরই। তবে এবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক আসন পাওয়ার আভাস দিয়ে বাজিমাত করেছে আরব দলগুলো।

বিশ্লেষকদের মতে এবারের সরকার গঠনে আরব দলগুলোই হয়ে উঠতে পারে ক্ষমতার হিসাব-নিকাশে নির্ধারক শক্তি। নেতানিয়াহু সরকারের নীতির বিরুদ্ধে ক্ষোভে বেড়েছে আরব ভোটারদের অংশগ্রহণ। তবে তাদের প্রভাব নির্ভর করছে জোটের সমীকরণের ওপর।

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে চাইলেও গাজা ও দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানে আইজেনকটের সমর্থনের কারণে তার সরকারে যোগ দেবে না জয়েন্ট লিস্ট। তবে বাইরে থেকে সমর্থনের সম্ভাবনা রেখেছে দলটি।

জয়েন্ট লিস্টের আরব নেতা ইউসেফ জাবারীন বলেন, ‘যদি তারা সত্যিই মনে করে, নতুন জোট পরিবর্তন আনতে পারবে, তাহলে আমরা বাইরে থেকে সমর্থন দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারি। তবে আগামী কয়েক সপ্তাহের আলোচনা, সমঝোতা এবং বিরোধী দলের বর্তমান নেতাদের অবস্থান ও বক্তব্যের ওপরই সবকিছু নির্ভর করছে।’

অন্যদিকে, আইজেনকটের সরকারে যোগ দিতে আগ্রহী রা'আমের নেতা মনসুর আব্বাস। এখানেই ইসরায়েলের রাজনীতির মূল বৈপরীত্য। সরকার গঠনে আরব ভোট গুরুত্বপূর্ণ, অথচ আরব দলগুলোকে জোটসঙ্গী করতে অনীহা বিরোধী শিবিরের একাংশের।

চূড়ান্ত ফল প্রকাশের পর সরকার গঠনের সমীকরণ আরও স্পষ্ট হবে। তবে বর্তমান হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর জোট সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ক্ষমতায় থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আরব দলগুলোর সমর্থন ছাড়া সরকার গঠনের পথ কঠিন হয়ে পড়ছে আইজেনকটের জন্য।

হরমুজ প্রণালিতে ৪টি তেলবাহী ট্যাংকার সামুদ্রিক মাইনে আঘাত পেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পস–আইআরজিসি। তাদের দাবি, তিনটি ট্যাংকার প্রণালির দক্ষিণাঞ্চলের...
ইয়েমেনে সৌদি আরবের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে হুতি-সমর্থিত সংবাদ মাধ্যম আল-মাসিরা টিভি। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাওফ প্রদেশের একটি পেট্রল পাম্পে এ হামলায় আহত হন ১০ জন। 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী মিত্রদেরকে দেশটির আরব দলগুলোর সঙ্গে মিলে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান বামপন্থি দলের প্রধান ইয়ায়ির গোলান। প্রাথমিক...
ইসরায়েলে জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শেষে আসতে শুরু করেছে বুথফেরত জরিপ। মিলেছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। সরকার ও বিরোধীদলের মধ্যে ব্যবধান সামান্য। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কোনো পক্ষই। একই...
সিরাজগঞ্জের মহাসড়কে পুলিশভ্যানের সামনে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিলের ঘটনায় কোনো পুলিশ সদস্যের অবহেলা রয়েছে কিনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে ভ্যানে থাকা...
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় আরিয়ান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল পৌনে ৬টার দিকে যাত্রাবাড়ীর  জনপদ মোড়ের মালঞ্চ কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা হয়। গুরুতর আহত অবস্থায়...
ঘটনাস্থল ও আশপাশের এলাকায় আগুন জ্বালানো, ধূমপান, দেশলাই বা লাইটার ব্যবহারসহ অগ্নিসংযোগের ঝুঁকি তৈরি করতে পারে এমন সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে সাধারণ মানুষকে ঘটনাস্থল থেকে নিরাপদ...
জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স, কানাডা ও আয়ারল্যান্ডের প্রতিনিধিরা বাংলাদেশের প্রস্তুতিকাল বাড়ানোর পক্ষে বক্তব্য দেন। তারা বাংলাদেশে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের তাগিদ দেন। 
লোডিং...

এলাকার খবর