পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়ে পরে মুছে ফেলল ইসরায়েল

আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০১:৩২ পিএম

ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেয় ইসরায়েল। কিছু সময় পরে সেটি আবার মুছেও ফেলে। তবে এ ব্যাপারে ইসরায়েল সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গত সোমবার ৮৮ বছর বয়সে ভ্যাটিকানে মারা যান পোপ ফ্রান্সিস। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলে অফিসিয়াল অ্যাকাউন্ট (@Israel) থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে লেখা হয়—‘আপনার আত্মা শান্তি পাক, পোপ ফ্রান্সিস। আপনার জীবনাদর্শ আমাদের জন্য আশীর্বাদ হয়ে থাকুক।’

কিছুক্ষণ পর পোস্টটি মুছে ফেলা হয়। এ বিষয়ে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য জেরুজালেম পোস্টকে বলেন, ‘প্রয়াত পোপ একাধিকবার ইসরায়েলবিরোধী বক্তব্য দিয়েছিলেন। তাঁর মৃত্যুতে ভুলে শোকা বার্তাটি প্রকাশ করা হয়েছিল।’

সামাজিক যোগাযোগমাধ্যমের ওই অ্যাকাউন্টটি ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে থাকে বলে জানা গেছে। এ ব্যাপারে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলে ইসরায়েলি পরারাষ্ট্র মন্ত্রণালয় কোনো সাড়া দেয়নি।

প্রয়াত পোপ ফ্রান্সিস গত নভেম্বরে বলেছিলেন, ‘গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের সময় কোনো গণহত্যা সংঘটিত হচ্ছে কিনা, আন্তর্জাতিক সম্প্রদায়ের তা খতিয়ে দেখা উচিত।’

এরপর চলতি বছরের জানুয়ারিতে পোপ আবারও বলেন, ‘গাজার মানবিক পরিস্থিতি লজ্জাজনক হয়ে উঠেছে।’

পোপের এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে রোমের প্রধান র‍্যাবাই (ইহুদিদের ধর্মযাজক) বলেছিলেন, ফ্রান্সিস পক্ষপাতমূলক সমালোচনা করছেন।

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে এখন পর্যন্ত আনুষ্ঠানিক শোক প্রকাশ করেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে, বিশ্বের সব খ্রিস্টানের প্রতি লেখা এক খোলা চিঠিতে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ বলেছেন, ‘ফ্রান্সিস ছিলেন গভীর বিশ্বাস এবং অপরিসীম সহমর্মিতাসম্পন্ন একজন মানুষ।’

মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছে ইসরায়েল। নিজ নিজ মিশনকে দূতাবাসে উন্নীত করার পাশাপাশি রাষ্ট্রদূত নিয়োগের বিষয়েও সম্মত হয় দুই পক্ষ। এ সম্পর্কের আওতায় অর্থনৈতিক ও...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেশটির জরুরি উদ্ধার অভিযান ব্যবস্থায় ব্যাপক ঘাটতি তুলে ধরেছে। ডিজিটাল মানচিত্র এবং অনলাইন ড্যাশবোর্ডের মাধ্যমে আধুনিক ও স্মার্ট দেখানোর চেষ্টা করেছে সরকার। তবে সাধারণ...
ইসরায়েলি হামলায় অঙ্গ হারিয়ে কিংবা বাবা-মাকে হারিয়ে, যুদ্ধের নির্মম স্মৃতি বয়ে বেড়াচ্ছে গাজার অসংখ্য শিশু। তাদের সেই ক্ষত ও মানসিক ট্রমা কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে ওয়েভস অব হোপ। এই প্রকল্পের আওতায়...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর ও কর্মসূচি তুলে ধরেন...
ভারত থেকে পলাতক কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করছে বলে দাবি করেছে পুলিশ। এজন্য বিদেশ থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলেও দাবি...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা...
কুমিল্লায় নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দুদফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি উপশহরের গন্ধমতি কবরস্থানে তাকে দাফন করা হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর