হামাসের ভবিষ্যৎ

রাজনীতিতে সুযোগের বিনিময়ে অস্ত্র জমা দিচ্ছে তারা, পাচ্ছে নিরাপত্তার গ্যারান্টিও?

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম

নিরস্ত্রীকরণে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই তথ্য দিয়েছে স্কাই নিউজ অ্যারাবিয়া। তাদের তথ্য বলছে, গাজা থেকে নেতাদের নিরাপদে মুক্তি দেয়া এবং সম্পূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড রূপান্তরের বিনিময়ে অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে হামাস।

বৃহস্পতিবার ফিলিস্তিনি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, সমঝোতার আওতায় ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্কের কিছু অস্ত্র এবং মানচিত্র যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে হামাস। এর বিনিময়ে গাজার রাজনীতিতে জড়িত থাকার অনুমতি এবং নতুন প্রশাসনে কাজের অনুমতি দেয়ার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদনে আরও দাবি করা হয় যে, গাজা ত্যাগ করা হামাস নেতাদের ওপর ভবিষ্যতে ইসরায়েল হামলা চালাবে না - এমন আশ্বাসও দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও এ বিষয়ে হামাস কিংবা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে হামাস সূত্রের বরাতে ইসরায়েল বলছে, এই তথ্য সঠিক নয়।

বোর্ড অব পিসে ট্রাম্পের সাক্ষর করার কয়েক ঘণ্টা আগে এই তথ্য প্রকাশিত হয়।

ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর নিজ দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্র কোনো বাধা দেবে না। তবে, তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে হবে।
ইরানের তুনব দ্বীপে টানা ৯০ মিনিট হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার সক্ষমতা কমাতেই এ হামলা।
ইরানের সাথে চলমান সংঘাতের কারণে দ্রুত কমছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের মজুত। সামরিক বিশেষজ্ঞদের মতে, বর্তমান হারে অভিযান চলতে থাকলে ভবিষ্যতে চীন বা উত্তর কোরিয়ার সাথে সংঘাতে জড়ালে...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর