ইরানে ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই আন্তর্জাতিক বাজারে বেড়ে চলেছে জ্বালানি তেলের দাম। মাঝে কিছুটা কমলেও আবার বাড়তে শুরু করেছে তেলের দাম। একই সঙ্গে গত কয়েক দিন ধরেই বাড়ছে মার্কিন ডলারের দামও।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ দশমিক ১৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৪ দশমিক ৪৮ ডলারে দাঁড়ায়। পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম ৪ দশমিক ৮৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল হয়েছে ১০৮ ডলার।
এদিকে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই বিশ্ব অর্থনীতির ৬টি প্রধান মুদ্রার বিপরীতে ডলার সূচকের মান শূন্য দশমিক পাঁচ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৬৪১-এ উঠেছে। এক সপ্তাহের মধ্যে এটাই সর্বোচ্চ বৃদ্ধি।
সামগ্রিকভাবে মার্চ মাসে ডলার সূচকের মান প্রায় ২ শতাংশ বেড়েছে। অক্টোবরের পর এটাই এক মাসে সবচেয়ে বেশি বৃদ্ধি।



