সন্ত্রাসী হামলার দায়ে ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড আইন পাস করল ইসরায়েল

গুরুতর সন্ত্রাসী হামলার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডই হবে স্বাভাবিক শাস্তি। নতুন এমন একটি আইন অনুমোদন করেছে ইসরায়েলের পার্লামেন্ট। 

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১১:২১ এএম

গুরুতর সন্ত্রাসী হামলার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডই হবে স্বাভাবিক শাস্তি। নতুন এমন একটি আইন অনুমোদন করেছে ইসরায়েলের পার্লামেন্ট। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

গতকাল সোমবার নেসেটে আইনটি ৬২-৪৮ ভোটে পাস হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আইনের পক্ষে ভোট দেন।

বিলে বলা হয়, ইসরায়েলি সামরিক আদালতে সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে বিবেচিত মারাত্মক হামলা চালানোর দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের ৯০ দিনের মধ্যে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এই আইনের অধীনে ইহুদি ইসরায়েলিদেরও মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে। তবে আইনটি তখনই কার্যকর করা যাবে, যখন হামলার উদ্দেশ্য হবে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে অস্বীকার করা।

এদিকে সমালোচকেরা নতুন আইনকে বৈষম্যমূলক আখ্যা দিয়েছেন। বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সতর্ক করে জানিয়েছে, এটি গণতান্ত্রিক নীতিকে ক্ষুণ্ন করার ঝুঁকি তৈরি করছে।

মাদকসংক্রান্ত একটি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় এক টেলিভিশন উপস্থাপিকাসহ ১১ জনকে ফাঁসির রায় দিয়েছেন মিসরের একটি আদালত। ৩৯ বছর বয়সী ওই উপস্থাপিকা সারা খলিফা মূলত অপরাধবিষয়ক টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন...
হরমুজ প্রণালিতে সৌদি আরবের তেলবাহী দুটি বিশাল ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে সোমবার রাতে ট্যাংকার দুটি ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে শিপিং ট্র্যাকিং সংস্থা। 
বিভিন্ন কারাগারে বন্দি অন্তত ২০ আফগান নাগরিকের ফাঁসির দণ্ড কার্যকর করেছে ইরান। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শনিবার এ তথ্য জানায় মানবাধিকার সংস্থা ইরানিয়ান...
ইসরায়েলি হামলায় অঙ্গ হারিয়ে কিংবা বাবা-মাকে হারিয়ে, যুদ্ধের নির্মম স্মৃতি বয়ে বেড়াচ্ছে গাজার অসংখ্য শিশু। তাদের সেই ক্ষত ও মানসিক ট্রমা কাটাতে নতুন উদ্যোগ নিয়েছে ওয়েভস অব হোপ। এই প্রকল্পের আওতায়...
ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় নোয়াখালী ইসলামীয়া চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হোসেনকে কারাগারে তোলার পর তাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। রোববার বিকেলে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪...
সম্পত্তি দান করার পরও আজীবন মা-বাবার তা ভোগদখল করার অধিকারের বিধান রেখে জাতীয় সংসদে পাস হয়েছে 'সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬'। তবে বিলটিকে কোরআন-সুন্নাহবিরোধী উল্লেখ করে তীব্র প্রতিবাদ...
চলতি বছরের এপ্রিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোড করা হয়। সে সময় বলা হয়েছিল, সেপ্টেম্বর থেকেই পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ পাওয়া যাবে জাতীয় গ্রিডে। কিন্তু বাস্তবতা...
চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নবজাতককে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে নগরীর প্রবর্তক মোড়ে সিএসসিআর হাসপাতালে এ ঘটনা হয়। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর