ইরান যুদ্ধের প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রের বাজারেও, আশঙ্কা বিশেষজ্ঞদের

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পিএম

ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি বন্ধ থাকায় এশিয়াজুড়ে পণ্যের সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। এশিয়ার এ সংকট এখন যুক্তরাষ্ট্রের জন্যও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এর প্রভাব শিগগির যুক্তরাষ্ট্রের বাজারেও পড়তে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের জন্য এ পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ দেশটির সাধারণ মানুষ যেসব পণ্য ব্যবহার করে, তার প্রায় অর্ধেকই আসে এশিয়া থেকে। কাঁচামালের অভাবে ও জ্বালানি সংকটে এশিয়ার কারখানাগুলোতে যদি উৎপাদন বন্ধ হয়ে যায়, তাহলে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির গতি থমকে যাবে। 

বিনিয়োগ বিশ্লেষকদের মতে, অতীতে বিভিন্ন বাণিজ্যিক শুল্ক আরোপের ক্ষেত্রে কোম্পানিগুলো প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পেত। কিন্তু এবারের যুদ্ধ আকস্মিক হওয়ায় ব্যবসায়ীরা বিকল্প কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ পাননি।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলমান থাকা অবস্থাতেই দেশটিতে যৌথভাবে হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পরবর্তীতে ৪০ দিন ধরে পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠে। বর্তমানে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা প্রশমিত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
ইরানে রাতভর মার্কিন বিমান হামলায় অন্তত আটজন নিহত হওয়ার পর এর প্রতিশোধ হিসেবে জর্ডানে অবস্থানরত বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান ও ড্রোনে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান।...
বিশ্ব জ্বালানি ও বাণিজ্যের ক্ষেত্রে হরমুজ প্রণালির পরেই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হলো বাব আল-মান্দেব। এবার এ পথটিও বন্ধের হুমকি দিয়েছে ইরান। দুটি জলপথ একসঙ্গে বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস...
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের লড়াইয়ের মধ্যে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা টানা ষষ্ঠ রাতের মতো ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালিয়েছে। আজ বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর