প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশের পর লেবাননে নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে পূর্ব লেবাননের বেকা উপত্যকাসহ বিভিন্ন স্থানে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলার দাবি আইডিএফ-এর।
জবাবে ইসরায়েলি সেনা, ট্যাংক, ঘাঁটি ও ভবন লক্ষ্য করে হামলা চালিয়েছে হিজবুল্লাহ।
সোমবার এক ভিডিওতে হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা জোরদার করে তাদের পুরোপুরি নির্মূল করার ঘোষণা দেন নেতানিয়াহু। তার দাবি, ইসরায়েলি বাহিনী এরই মধ্যে ৬০০-র বেশি ‘সন্ত্রাসী’কে হত্যা করেছে।
চলতি মাসের শুরুতে ৪৫ দিনের যুদ্ধবিরতি বাড়াতে সম্মত হয় লেবানন ও ইসরায়েল। এরপরও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
২ মার্চ থেকে এ পর্যন্ত লেবাননে নিহত ছাড়িয়েছে ৩ হাজার। নতুন করে হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।



