যুক্তরাষ্ট্র আবারও শক্তিশালী সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত: ট্রাম্প 

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৬ এএম

ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও শক্তিশালী সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানের সঙ্গে গভীর পর্যায়ের আলোচনা চলছে। রয়টার্স জানিয়েছে এ খবর।

ট্রাম্প জানান, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে শুক্রবারের পরিকল্পিত হামলা স্থগিত করা হয়েছিল। তবে আলোচনার জন্য বেশি সময় দেওয়া হবে না বলেও জানান তিনি।

এদিকে, বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে ফিরে আসে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর বিষয়ে তেহরান অনুরোধ করেনি। এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ২ পক্ষের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে।

ইরানি সেনাবাহিনীর দাবি, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের কৌশলগত লক্ষ্য ব্যর্থ হয়েছে এবং নতুন করে হামলা হলে সংঘাত আরও বিস্তৃত হবে। অন্যদিকে ওয়াশিংটন বলছে, আলোচনার সুযোগ করে দিতেই আপাতত হামলা বন্ধ রাখা...
অস্ত্রের সংকটে পড়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারছে না– এমন খবর প্রত্যাখ্যান করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজনের চেয়ে বেশি অস্ত্র তাদের এখনও আছে।
সন্ত্রাসবাদ প্রতিরোধের কারণ দেখিয়ে পশ্চিম তীরে ব্যাপক অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, নাবলুস ও জেনিনসহ বেশ কয়েকটি শহরে চালানো হয়েছে এই অভিযান। এদিকে অভিযানের...
ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে দামেস্ক সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। আন্তর্জাতিক একাধিক দেশের অংশগ্রহণে এ প্রক্রিয়া চলছে। আল জাজিরার ‘আল...
মাদারীপুরে হাত বোমা বিস্ফোরণে একটি ঘরের টিনের চালা উড়ে গেছে। সোমবার রাত সাড়ে ১০টার সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।
সবকিছুতে দলীয়করণ হলে বিএনপি থেকে জাতীয়তাবাদী শব্দটা বাদ দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বিভিন্ন স্থান থেকে ৩ মাসে ২৭টি মরদেহ উদ্ধার হয়েছে। এগুলোর বেশিরভাগই ছিন্নমূল মানুষের। তবে দু-একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনাও রয়েছে।
২০১৮ সালের সংসদ নির্বাচনের সময় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে থাকা আরও ৩২ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর