মনে হচ্ছে ভালো কিছু হওয়ার সম্ভাবনা আছে: ট্রাম্প

আপডেট : ২৮ জুলাই ২০২৬, ১০:৩২ এএম

ইরানের সঙ্গে চলা সংঘাত বন্ধে দেশটির সাথে খুব বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান বলে আজ বিবিসর প্রতিবেদনে বলা হয়েছে।

যুদ্ধরত কোনো পক্ষই পরপর তিন দিন ধরে পরস্পরের ওপর কোনো হামলা চালায়নি। এ অবস্থার মধ্যেই ট্রাম্প যুদ্ধ অবসানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, আমার মনে হয় কিছু একটা হওয়ার ভালো একটা সম্ভাবনা আছে।

তবে, তিনি সতর্ক করে দিয়ে এটাও বলেছেন, যদি এবারের আলোচনাও ব্যর্থ হয়, তাহলে যুদ্ধে এ বিরতির আগে ওয়াশিংটর যা করছিল, ঠিক সেটাই আবার শুরু করবে।

ট্রাম্প জানান, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধে চলমান আলোচনাকে আরও একটি সুযোগ দেওয়ার জন্য তিনি গত শুক্রবার ইরানে যুক্তরাষ্ট্রের হামলা স্থগিত করার সিদ্ধান্ত নেন।

প্রায় দুই সপ্তাহ ধরে চলা নিয়মিত মার্কিন বিমান হামলা এবং পালটাপালটি আক্রমণ বন্ধ হওয়ার মধ্য দিয়ে একটি যুদ্ধবিরতীর পরিবেশ সৃষ্টি হয়েছে।

মূলত কদিন ধরে চলা পালটাপালটি হামলার কারণে গত জুনে হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি ভেস্তে গিয়েছিল। যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করার পর থেকে ইরানও তাদের পাল্টা হামলা বন্ধ রেখেছে। তবে, সরাসরি কোনো আলোচনা হওয়ার বিষয়টি আবারও অস্বীকার করেছে তেহরান।

এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা হওয়া না হওয়ার এই চলমান পরিস্থিতির মধ্যেই ওয়াশিংটন সফর করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে বলেও জানা গেছে।

ইরানের সঙ্গে চলমান আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র আবারও শক্তিশালী সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। অ্যাক্সিওসকে দেওয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন,...
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় দুজন নিহত ও এক শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ হামলা হয় বলে রয়টার্স জানিয়েছে।
অস্ত্রের সংকটে পড়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারছে না– এমন খবর প্রত্যাখ্যান করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্রয়োজনের চেয়ে বেশি অস্ত্র তাদের এখনও আছে।
দুই সপ্তাহের সামরিক অভিযানের পর ইরানে হামলা স্থগিতের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, দীর্ঘ সংঘাতে ক্ষেপণাস্ত্রের মজুত কমে যাওয়ার শঙ্কা এবং...
চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে ৩৯ হাজার ২৬৭ জনকে গ্রেপ্তার করেছে করেছে পুলিশ। এছাড়া, অন্যান্য মামলা ও অভিযানে গ্রেপ্তার হয়েছে ১ লাখ ২ হাজার ৭২২ জন।...
তবে এর মধ্যে মূল ট্রান্সফার ফি হবে ১১ কোটি ৫০ লাখ ইউরো থেকে ১২ কোটি ইউরোর মধ্যে। চুক্তির বাকি অর্থ আসবে বিভিন্ন শর্তপূরণের ওপর ভিত্তি করে। যদি চুক্তির সব শর্ত পূরণ হয়, তাহলে দিওমান্দে হবেন রেয়াল...
২০২৪ সালে কোটা সংস্কারের আন্দোলনে যখন সারা দেশ উত্তপ্ত, তখন ২৮ জুলাই আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয় ডিবি হেফাজতে থাকা প্রধান ছয় সমন্বয়ক। নির্যাতনের মুখে জোরপূর্বক এমন ঘোষণার পরপরই...
রাজধানীর মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক কলেজছাত্র আহত হয়েছেন। আহত মো. করিম (১৮) মিরপুর বাঙলা কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষে পড়ছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর