ইরান যুদ্ধ নিয়ে সিদ্ধান্তের আগে ট্রাম্পকে নিতে হবে কংগ্রেসের অনুমোদন 

আপডেট : ২৪ জুন ২০২৬, ১০:৫৬ এএম

ইরানে যুদ্ধ বন্ধ করতে হবে অথবা সামরিক অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্তের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। রিপাবলিকান-নিয়ন্ত্রিত যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট এমন একটি বিল অনুমোদন করেছে।

স্থানীয় সময় মঙ্গলবার সিনেট ৫০-৪৮ ভোটে প্রস্তাবটি পাস করে। এই মাসের শুরুতে প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) বিলটি অনুমোদিত হয়েছিল। আল জাজিরা এসব তথ্য জানিয়েছে।

সিনেটে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা থাকলেও চারজন রক্ষণশীল সদস্য দলীয় সীমা লঙ্ঘন করে প্রস্তাবটি অনুমোদন করেন। তাদের সাথে সিনেটের একজন বাদে প্রায় সকল ডেমোক্র্যাটও এতে যোগ দেন।

এই ভোটের মাধ্যমে প্রথমবারের মতো কংগ্রেসের উভয় কক্ষে যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত কোনো প্রস্তাব সফলভাবে পাস হলো। তবে এই প্রচেষ্টা মূলত প্রতীকী এবং এটি আইনে পরিণত হবে বলে আশা করা যায় না।

মঙ্গলবার দলত্যাগকারী রিপাবলিকানদের মধ্যে ছিলেন লুইজিয়ানার বিল ক্যাসিডি, আলাস্কার লিসা মুরকোস্কি, মেইনের সুসান কলিন্স এবং কেন্টাকির র‍্যান্ড পল। আরও দুজন রিপাবলিকান ভোট দেননি; তারা হলেন– কেন্টাকির মিচ ম্যাককনেল এবং পেনসিলভেনিয়ার ডেভ ম্যাককর্মিক।

এই বিষয়ে রিপাবলিকানদের পক্ষে থাকা একমাত্র ডেমোক্র্যাট ছিলেন পেনসিলভেনিয়ার জন ফেটারম্যান।

সিনেটের ফ্লোরে বক্তব্য রাখতে গিয়ে শীর্ষ ডেমোক্র্যাট চাক শুমার উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক অভিযান নিয়ন্ত্রণে আনার জন্য সিনেটে এই নিয়ে ১০ম বারের মতো যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাব গৃহীত হলো।

শুমার বলেন, বছরের পর বছর ধরে ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি তার এই বিপর্যয়কর যুদ্ধের মাধ্যমে আমেরিকান জনগণের জন্য সর্বোচ্চ বিভ্রান্তি, সর্বোচ্চ বিশৃঙ্খলা এবং সর্বোচ্চ মূল্য চাপিয়ে দিয়েছেন।

তিনি বলেন, বারবার সিনেটের রিপাবলিকানদের বিশাল সংখ্যাগরিষ্ঠ অংশ আমেরিকান জনগণের পরিবর্তে ট্রাম্প এবং তার যুদ্ধের পক্ষ নিয়েছে। ইরানের বিষয়ে ট্রাম্পের এই ঐতিহাসিক ভুলের মূল্য আমেরিকান জনগণকেই দিতে হয়েছে। আমেরিকার ইতিহাসে এটি অন্যতম নিকৃষ্টতম পররাষ্ট্রনীতি হিসেবে লিপিবদ্ধ থাকবে।

নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর নির্ভরতা কমানোর বার্তা দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি...
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ। বিদায় অনুষ্ঠান তদারকি কমিটির মুখপাত্র ইমান আত্তারজাদেহ জানিয়েছেন, অনুষ্ঠানটি...
যুক্তরাষ্ট্র ইরানের ওপর থাকা তেল ও পেট্রোকেমিক্যাল নিষেধাজ্ঞা ৬০ দিনের জন্য সাময়িকভাবে তুলে নিয়েছে। নতুন লাইসেন্স অনুযায়ী ইরান তেল উৎপাদন ও রপ্তানি করতে পারবে ২১ আগস্ট পর্যন্ত। 
হরমুজ প্রণালি বন্ধের ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। ইরানি কর্মকর্তা ইব্রাহিম আজিজি বলেছেন, হরমুজ কোনো ব্যক্তিগত ক্যাসিনো নয়, এটি ইরানের সার্বভৌম জলসীমা। উত্তেজনার মধ্যেই...
আদালত অবমাননার দায়ে গ্রেপ্তার নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে জামিন দিয়েছেন আদালত। আজ বুধবার শুনানি শেষে ঢাকার একটি আদালত এ আদেশ দেন।
দেশের বাজারে সোনার দাম আবার কমেছে। এবার ভরিতে সর্বোচ্চ কমেছে ৫ হাজার ৪৮২ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ বুধবার নতুন এ দর নির্ধারণ করেছে। 
চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার দেশটির স্থানীয় সময় সকাল ১০টায় দালিয়ান ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলন শুরু হয়। 
সুনামগঞ্জে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের বাড়ছে সবগুলো নদ-নদীর পানি। বুধবার ভোর রাত থেকে বৃষ্টিপাত শুরু হওয়ায় জেলার নিম্নাঞ্চলগুলোতে সাময়িক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর