ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির ধারা ঘিরে নতুন অনিশ্চয়তা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে শুরু হওয়া কূটনৈতিক প্রচেষ্টায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের একটি ধারা। সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, চুক্তির ১৩ নম্বর অনুচ্ছেদের অস্পষ্ট ভাষা ভবিষ্যৎ শান্তি আলোচনা ও পারমাণবিক ইস্যুতে অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। 

আপডেট : ০২ জুলাই ২০২৬, ০৮:৩৮ এএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে শুরু হওয়া কূটনৈতিক প্রচেষ্টায় নতুন অনিশ্চয়তা তৈরি করেছে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারকের একটি ধারা। সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকেরা বলছেন, চুক্তির ১৩ নম্বর অনুচ্ছেদের অস্পষ্ট ভাষা ভবিষ্যৎ শান্তি আলোচনা ও পারমাণবিক ইস্যুতে অগ্রগতির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংঘাত নিরসনের লক্ষ্যে ১৭ জুন সমঝোতা স্মারক সই করে ইরান ও যুক্তরাষ্ট্র। স্মারকের ১৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে– ১, ৪, ৫, ১০ ও ১১ নম্বর অনুচ্ছেদের বাস্তবায়ন শুরু হওয়ার পরই দু’পক্ষ বাকি বিষয়গুলো নিয়ে চূড়ান্ত আলোচনায় বসবে। 

ওইসব অনুচ্ছেদের মধ্যে সামরিক অভিযান বন্ধ, কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল, ইরানের তেল রপ্তানির অনুমতি এবং জব্দ করা সম্পদ মুক্ত করার মতো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, বাস্তবায়ন শুরু বলতে কী বোঝানো হয়েছে, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। ফলে দু’পক্ষই নিজেদের স্বার্থ অনুযায়ী এর ভিন্ন ব্যাখ্যা দিতে পারে। ফলে, ভবিষ্যতে নতুন কূটনৈতিক অচলাবস্থা দেখা দিতে পারে। 

সামরিক ও কূটনৈতিক বিশ্লেষক আলেক্সান্দ্রু হুডিস্টিয়ানু বলেন, ‘১৩ নম্বর অনুচ্ছেদটি মূলত ইরানের অবস্থানকে শক্তিশালী করেছে। কারণ, নির্দিষ্ট কয়েকটি শর্ত বাস্তবায়নের অগ্রগতি না হলে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনা শুরু করা কঠিন হয়ে পড়বে। তবে, বাস্তবায়নের মানদণ্ড স্পষ্ট না হওয়ায় এটিই এখন দুই দেশের সম্পর্কের নতুন জটিলতা হয়ে উঠেছে।’ 

বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র কিছু নিষেধাজ্ঞা শিথিলের বিষয়কে ইরানের পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতির সাথে যুক্ত করতে চায়। একইভাবে পুনর্গঠন তহবিল এবং জব্দ করা সম্পদ মুক্ত করার প্রশ্নও পারমাণবিক ইস্যুর সাথে সম্পর্কিত হয়ে পড়েছে। 

চুক্তির এই অস্পষ্টতা দ্রুত দূর না করলে যুদ্ধ-পরবর্তী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও কঠিন হয়ে উঠবে, মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকরা। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আস্থার সংকটও আরও গভীর হওয়ার শঙ্কাও তাদের। 

ইরানে ফের পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর কথা ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ বিষয়ে এখনই এগিয়ে যাওয়ার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেননি। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক...
মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার পরও আজ মঙ্গলবার কাতারে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।...
তেহরান আলোচনার অনুরোধের পর মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ইরানের সাথে বৈঠকে বসবে যুক্তরাষ্ট্র। সোমবার ট্রুথ সোশ্যালে এ দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
উপসাগরীয় অঞ্চলে পাল্টাপাল্টি হামলা বন্ধে রাজি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। এছাড়া, হরমুজ প্রণালি নিয়ে বিরোধের বিষয়ে আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে তারা। মার্কিন কর্মকর্তাদের বরাতে এসব তথ্য...
রাজধানীর কলাবাগান থানার কাঠালবাগান এলাকার একটি সাততলা ভবনের নিচের সেপটিক ট্যাংকের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় দগ্ধরা হলেন–মো. জুয়েল (২০), মো. রানা (২২) ও মো. পারভেজ (২১) ।
জুলাই-আগস্ট মাসে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। আজ বৃহস্পতিবার (২ জুলাই) থেকে সকাল ১০টা থেকে সব বোর্ডের পরীক্ষা শুরু হয়, চলবে দুপুর ১টা পর্যন্ত। দেশের...
চলতি বিশ্বকাপে জমে উঠেছে সর্বোচ্চ গোলদাতার লড়াই। ৬টি করে গোল দিয়ে সবার উপরে মেসি ও এমবাপে। কঙ্গোর বিপক্ষে জোড়া গোল করে, এই লড়াইয়ে যোগ দিয়েছেন হ্যারি কেইন। আসরে তার গোল সংখ্যা এখন পাঁচ। অন্যদিকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর