অস্ত্র সংকটে ইরানে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র: প্রতিবেদন 

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১১:৩২ এএম

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কা থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ট্রাম্প তাঁর শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বৈঠকের পর ইরানে হামলার পরিকল্পনা স্থগিতের সিদ্ধান্ত নেন। এই বিরতির নির্দেশ সাময়িক নাকি দীর্ঘমেয়াদি এই বিষয়ে বিস্তারিত তথ্য দেয়া হয়নি।

অন্যদিকে, আরেক মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, দেশটির সামরিক বাহিনী বড় ধরনের অভিযান পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে। এরমধ্যে ইরানে হামলার জন্য কুয়েত যুদ্ধবিমান পাঠিয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

তবে সংবাদমাধ্যমটির এমন দাবি প্রত্যাখ্যান করেছে কুয়েত। দেশটি জানিয়েছে, তারা কোনোভাবেই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে জড়িত নয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই গভীর হচ্ছে ইরানের অর্থনৈতিক সংকট। মূল্যস্ফীতি, মুদ্রার রেকর্ড দরপতন, নিত্যপণ্যের দাম বৃদ্ধি এবং অবকাঠামোগত ক্ষতির কারণে কঠিন হয়ে পড়েছে সাধারণ...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যে তেহরানে অবস্থানরত সব দূতাবাসকর্মী প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা চালিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা কুয়েতে তিনটি মার্কিন ঘাঁটিকে...
হরমুজ প্রণালির অতিক্রমের চেষ্টা করা তিনটি তেলবাহী ট্যাংকার থামানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। বার্তা সংস্থা এএফপি আজ এ খবর জানিয়েছে।
তবে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ স্পেনের কাছে ফাইনালে হারের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের আচরণ নিয়ে বর্তমানে তদন্ত করছে ফিফা। একদিকে আর্জেন্টিনা ফুটবলারদের বিশৃঙ্খল আচরণ নিয়ে ফিফার তদন্ত, অন্যদিকে...
কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। আজ রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই প্রতিবেদন...
চট্টগ্রামের সীতাকুণ্ডে বিক্ষুব্ধ এলাকাবাসী পিটুনিতে মো. নুরুল ইসলাম প্রকাশ ইরান নামের এক ব্যক্তি নিহত হয়েছে। অভিযোগ রয়েছে, তিনি ওই এলাকায় চিহ্নিত মাদক কারবারি।
নওগাঁ জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে (২০২৬) সভাপতি পদে ইনডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নওগাঁ থেকে প্রকাশিত প্রথম সংবাদের সম্পাদক এস এম...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর