ইয়েমেন উপকূলে হামলার মুখে ডুবে গেল ভারতীয় জাহাজ

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৫:১১ পিএম

ইয়েমেন উপকূলের লোহিত সাগরে হামলার শিকার হয়ে একটি ভারতীয় পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ ডুবে গেছে। তবে জাহাজে থাকা ১৪ নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। গত মঙ্গলবার ইয়েমেনের হোদেইদা বন্দরের কাছে এ ঘটনা ঘটে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হুতিনিয়ন্ত্রিত হোদেইদা বন্দর থেকে প্রায় ১৩ নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে জাহাজটি হামলার মুখে পড়ে। আক্রমণের একপর্যায়ে জাহাজটি ভারসাম্য হারিয়ে উল্টে যায় ও ডুবে যায়।

উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে ১৩ জন ভারতীয় এবং ১ জন ইয়েমেনের নাগরিক।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স জানিয়েছে, তাদের কোস্টগার্ডের নৌ ইউনিট একটি যৌথ উদ্ধার অভিযান চালিয়ে সবাইকে নিরাপদে উদ্ধার করেছে।

এ ঘটনায় কোনো উসকানি ছাড়াই বাণিজ্যিক জাহাজে হামলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত সরকার। তবে এ হামলার জন্য সরাসরি কোনো পক্ষকে আনুষ্ঠানিকভাবে দায়ী করেনি দিল্লি।

সাম্প্রতিক সময়ে লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক নৌ চলাচলের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বেড়েছে।

ভারতের ককরোচ জনতা পার্টি (সিজেপি) আপাতত নির্বাচনী রাজনীতিতে যাচ্ছে না। তরুণদের আস্থা ফেরাতে গণ-আন্দোলনই এখন প্রয়োজন বলে জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
ইরানকে ঘিরে সংঘাতের কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে এখন কঠিন রাজনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত ভবিষ্যতে তার প্রেসিডেন্সির সবচেয়ে বড় ভুল হিসেবে...
মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি শিগগিরই এমনিতেই খুলে যাবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি ওই...
সীমান্তে যোগাযোগ ব্যবস্থা জোরদারে চীন, পাকিস্তান ও বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় রেল যোগাযোগ উন্নয়নে নতুন প্রকল্প ঘোষণা করেছে ভারত। এসব এলাকায় অবকাঠামো উন্নয়নে ৪৫ হাজার কোটি রুপি বিনিয়োগ করবে দেশটি। 
জুলাই আন্দোলনে ঢাকায় শহীদ হওয়া লালমনিরহাটের মিরাজের পরিবার দিন কাটাচ্ছে অর্থকষ্টে। সহায়তার নানা আশ্বাস দিলেও, এখন সবাই লাপাত্তা। একই অবস্থা শেরপুরের সৌরভ, সবুজ আর মাহবুবের পরিবারেরও। নানা জটিলতায়...
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের বানানো জুলাই আন্দোলনের ওপর নির্মিতি প্রামাণ্যচিত্রে প্রকৃত ঘটনা তুলে ধরা হয়নি– এমন অভিযোগ তুলে হট্টগোল করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহতদের কেউ কেউ এবং...
খলিলুর রহমান বলেন, জুলাই-পরবর্তী বাংলাদেশকে কোনোভাবেই পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার। বরং আত্মমর্যাদা, সক্ষমতা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে বিশ্বসম্প্রদায়ের সঙ্গে সমতা ও...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর