যে ভুল ট্রাম্প এখনও করেননি

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৩:১৪ পিএম

ইরানকে ঘিরে সংঘাতের কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে এখন কঠিন রাজনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই যুদ্ধে জড়ানোর সিদ্ধান্ত ভবিষ্যতে তার প্রেসিডেন্সির সবচেয়ে বড় ভুল হিসেবে বিবেচিত হতে পারে। তবে এখন পর্যন্ত তিনি একটি বড় ঝুঁকি এড়িয়েছেন, সংঘাতকে এমন পর্যায়ে নিয়ে যাননি, যা পরবর্তীতে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারত। 

এদিকে, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা বারবার ব্যর্থ হওয়ায় কঠিন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম সিএনএনের এক বিশ্লেষণ বলছে, ট্রাম্পের সামনে ৩টি সম্ভাব্য পথ খোলা রয়েছে। 

প্রথমত, সীমিত বিমান হামলা, নৌ অবরোধ, ভঙ্গুর যুদ্ধবিরতির বর্তমান কৌশল অব্যাহত রাখা। দ্বিতীয়ত, সামরিক অভিযান আরও বিস্তৃত করে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করা এবং প্রয়োজনে সীমিত আকারে স্থল অভিযান পরিচালনা করা। আর তৃতীয় বিকল্প পথটি হলো লক্ষ্য অর্জন না করেই ধীরে ধীরে সংঘাত থেকে সরে আসা। 

বিশ্লেষকদের মতে, এই ৩টি পথের কোনোটিই ট্রাম্পের জন্য সহজ নয়। কেননা যে পথেই তিনি হাঁটেন না কেন, তার সঙ্গে রাজনৈতিক ঝুঁকি জড়িয়ে রয়েছে। 

সম্প্রতি ট্রাম্প অভিযোগ করেন, ইরানের নেতৃত্ব বিশ্বাসযোগ্য নয় এবং তারা আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে না। এমনকি তেহরানের জন্য এই আলোচনাই শেষ সুযোগ বলে মন্তব্য করেন তিনি। তবে প্রশ্ন উঠছে, ইরান এই সতর্কবার্তাও উপেক্ষা করলে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে? 

বিশ্লেষকদের শঙ্কা, সংঘাত আরও বাড়লে উপসাগরীয় অঞ্চলে গুরুত্বপূর্ণ জ্বালানি ও অবকাঠামোকে লক্ষ্যবস্তু করতে পারে ইরান। এতে হরমুজে সামরিক উত্তেজনা আরও বাড়বে। 

ইতিহাস বলছে, বিমান হামলা থেকে স্থলযুদ্ধে রূপ নেওয়া সংঘাতের মূল্য অনেক বেশি। ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক অভিযানের অভিজ্ঞতা দেখিয়েছে, যুদ্ধ যত দীর্ঘ হয়, প্রাণহানি, রাজনৈতিক চাপ ও অর্থনৈতিক ব্যয়ও তত বাড়ে।

বিশ্লেষকদের মতে, ইরান সংকট নিয়ে ট্রাম্পের পরবর্তী সিদ্ধান্ত শুধু মার্কিন পররাষ্ট্রনীতিই নয়, তার রাজনৈতিক ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কেমন হবে তাও নির্ধারণ করবে।

মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি শিগগিরই এমনিতেই খুলে যাবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি ওই...
যে মানুষটি প্রতিপক্ষকে চাপে ফেলতে ভালোবাসেন, যিনি প্রতিটি আলোচনায় নিজেকে বিজয়ী হিসেবে তুলে ধরেন, সেই ডোনাল্ড ট্রাম্প এবার যেন এমন এক প্রতিপক্ষের মুখোমুখি, যার কাছে তাঁর প্রতিটি চালেরই পাল্টা চাল...
ইউক্রেনের তিনটি স্থাপনায় হামলার প্রস্তুতি নিয়েও শেষ মুহূর্তে সেই অভিযান বাতিল করেছে ইরান। ইউক্রেন ক্ষমা চাওয়ার পর হামলার পরিকল্পনা থেকে সরে আসে তেহরান। রয়টার্স জানিয়েছে এ খবর।
যুদ্ধ নিয়ে চুক্তি সম্পাদনের জন্য ইরানকে শেষ সুযোগ দিচ্ছেন বলে জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা জানান বলে জানিয়েছে আল জাজিরা।
নরসিংদীর শিবপুরে একটি সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার সকালে ইটাখোলা-মঠখোলা আঞ্চলিক মহাসড়কের শিবপুর উপজেলার কুমড়াদি এলাকায় এ দুর্ঘটনা হয়।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। বুধবার সকালে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা...
রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকার চন্দ্রিমা মডেল টাউনের একটি তিনতলা ভবনের ছাদে ফুলের টবে পানি দেওয়ার সময় নিচে পড়ে মো. সুরুজ শেখ নামে এক নিরাপত্তাকর্মীর মৃত্যু হয়েছে।
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলারে হামলা চালিয়ে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মাছ, জাল, জ্বালানি তেলসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে জলদস্যুরা।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর