যুক্তরাষ্ট্রের সাথে যোগ দিলে শত্রু গণ্য করা হবে, হুমকি তেহরানের

আপডেট : ২৩ আগস্ট ২০২৬, ০৫:১১ পিএম

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধে যোগ না দিতে প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে তেহরান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দেওয়া যেকোনো রাষ্ট্রকে শত্রু হিসেবে গণ্য করা হবে বলে ঘোষণা দিয়েছেন ইরানের নিরাপত্তা প্রধান মোহসেন রেজাই। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এসময় তেহরান প্রতিশোধ হিসেবে শত্রুদের স্বার্থে আঘাত হানবে বলেও সতর্ক করেন তিনি। এর আগে, গতকাল শনিবার ইরানি সেনাবাহিনীর মুখপাত্র জানান, ইরানের ওপর যেকোনো হামলার জবাব আগের চেয়ে আরও বড় পরিসরে দেওয়া হবে।

এদিকে, চলমান উত্তেজনার মধ্যেই আজ দুই দিনের ফ্রান্স সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সফরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সঙ্গে বৈঠকে হরমুজ প্রণালীর বিকল্প পথ তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। 

এছাড়াও সোমবার বিকেলে সৌদি-ফরাসি কৌশলগত অংশীদারিত্ব পরিষদের উদ্বোধনী বৈঠকে সভাপতিত্ব করবেন ম্যাখোঁ ও সৌদি যুবরাজ।

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট হচ্ছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ আজ। এবারের নির্বাচনে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি আসন ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থীরা।...
এবারের মধ্যবর্তী নির্বাচন আমেরিকার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল হতে যাচ্ছে। নির্বাচনী প্রচারের বিজ্ঞাপনেই ব্যয় হতে পারে ১ হাজার ১৬০ কোটি ডলার। বিজ্ঞাপন ব্যয় পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান অ্যাড ইমপ্যাক্টের...
আমেরিকাজুড়ে হ্যালোইনের ছুটিতে পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৯৪ জন। রোববার স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানায় নিউ ইয়র্ক টাইমস। 
নির্দিষ্ট সময় সীমার মধ্যেই গঠিত মজুরি বোর্ড শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি–বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। আজ মঙ্গলবার রাতে...
ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিযোগ, এসআইআরের বিরোধিতা করে কংগ্রেস, বাংলাদেশি...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ১০ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এ বৈঠক...
আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে দল পেয়েছেন সাকিব আল হাসান ও নাহিদ রানা। ডায়মন্ড ক্যাটাগরি থেকে সাকিবকে  দলে ভিড়িয়েছে নানগারহার কসমিক। দলটির মেন্টরের দায়িত্বে থাকছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর