ইরান যুদ্ধ নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে, আঞ্চলিক উত্তেজনা কমানোর পাশাপাশি সংঘাতের কূটনৈতিক সমাধানের ওপর জোর দেন কাতারের আমির। খবর রয়টার্সের।
এর আগে, পারমাণবিক কর্মসূচি ইস্যুতে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের কাছে নতুন প্রস্তাব পাঠায় ইরান। প্রস্তাবটি পর্যালোচনা করা হচ্ছে বলে জানায় ওয়াশিংটন।
এদিকে, হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে দুটি তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে আইআরজিসি। অননুমোদিত পথ ব্যবহারের কারণে এমনটি ঘটেছে বলেও জানায় তারা।
ইরানের ওপর আবারও হামলা হলে ভৌগোলিক সীমারেখার তোয়াক্কা না করেই শত্রুপক্ষের সব সম্পদকে লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানি সেনাবাহিনী।


