ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব কে পাবেন, তা রোববার জানাবেন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। পার্লামেন্টের ৬৭ সদস্য বিরোধী নেতা গাদি আইজেনকোটকে সমর্থন দিয়েছেন, যেখানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে রয়েছেন ৪৬ জন। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার বিভিন্ন দলের সঙ্গে দীর্ঘ আলোচনার পর হারজগ জানান, রাজনৈতিক জোটগুলোর মধ্যে পারস্পরিক আপত্তি থাকায় কে সরকার গঠনে বেশি সক্ষম, তা এখনই বলা কঠিন। এ কারণে শিগগিরই কয়েকটি দলের নেতার সঙ্গে আলাদা করে কথা বলবেন হারজগ।
গত ২৭ অক্টোবরের নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি এককভাবে সর্বোচ্চ ২৭টি আসন পেলেও তার জোটের আসনসংখ্যা ৫৩। অন্যদিকে, আইজেনকোটের চার দলের জোট পেয়েছে ৪৮টি আসন।
এদিকে আরব দলের ১৯ আইনপ্রণেতার সমর্থন পাওয়ার পর নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পেলেও আরব দলগুলোর সাথে সরকার গঠনে রাজি নন আইজেনকোট। হারজগের মনোনয়ন পেলে সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন আইজেনকোট; প্রয়োজনে আরও ১৪ দিন বাড়ানো হতে পারে।


