ভিপিএন ব্লক করার খবরে কী বলছে পাকিস্তান

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১২:০২ পিএম

বেশ কিছুদিন ধরেই পাকিস্তানে ইন্টারনেট সেবা ধীরগতিতে চলছে। তাই বিকল্প হিসেবে অনেকে বেছে নিয়েছেন ভিপিএন বা ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। কেউ কেউ বলছেন, সরকার এবার ভিপিএনের ওপরও খবরদারি করছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনা সত্যি নয়। ভিপিএন ব্লক করা হয়নি। 

পাকিস্তান টেলিকমিউনিকেশন অথরিটি (পিটিএ) মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে জিও নিউজের প্রতিবেদেন বলা হয়েছে। পিটিএর বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি কিছু সংবাদমাধ্যমে ভিপিএন বন্ধ দাবি করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে কর্তৃপক্ষ স্পষ্ট করতে চায়, পাকিস্তানে ভিপিএন ব্লক করা হয়নি। 

নির্দিষ্ট একটি ভৌগোলিক অঞ্চলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা মাধ্যমে প্রবেশাধিকার বন্ধ রাখা হলে ভিপিএনের ব্যবহার দেখা যায়। ভিপিএন ইন্টারনেট প্রটোকল ব্যবহার করে অন্য একটি দেশ বা অঞ্চলের সঙ্গে একটি ভার্চ্যুয়াল নেটওয়ার্ক গড়ে। সার্ভার যখন দেখে ব্যবহারকারী বন্ধ বা ব্লক করা কোনো নেটওয়ার্ক থেকে আসেনি, তখন তাকে সেই সাইটে প্রবেশ করতে দেয়।

গত বছর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে বিক্ষোভ শুরু হয়। তখন থেকেই সরকার একাধিক সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করার পাশাপাশি কিছু কিছু জায়গায় ইন্টারনেটের গতি কমিয়েছে।

অবশ্য গত মাসে তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী শাজা ফাতিমা জানান, সরকার ইন্টারনেটের ধীরগতির জন্য দায়ী নয়। ভিপিএনের ব্যবহার বৃদ্ধির জন্য কমেছে ইন্টারনেটের গতি।

পিটিএ বলেছে, এখন পর্যন্ত কর্তৃপক্ষ সমস্ত আইটি কোম্পানি, সফটওয়ার হাউস, ফ্রিল্যান্সার এবং ব্যাংকগুলকে ভিপিএন ব্যবহার করার জন্য নিবন্ধন করতে উৎসাহিত করছে, যাতে কোনো সমস্যা হলে এই প্রতিষ্ঠানগুলোর ইন্টারনেট পরিষেবাগুলি ব্যাহত না হয়।

২০২০ সাল থেকে এ পর্যন্ত ভিপিএনে ২০ হাজারেরর বেশি আইপি নিবন্ধিত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ার শহরে একটি স্কুলের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় ২৯ জনের মরদেহ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পেশোয়ারের দির কলোনি এলাকায় এ ঘটনা ঘটনা বলে বিবিসির প্রতিবেদেন...
পাকিস্তান সীমান্ত পার হয়ে আসা একটি সশস্ত্র গোষ্ঠীর অন্তত ২৮ জন যোদ্ধাকে হত্যার দাবি করেছে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশটির পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশে সীমান্তঘেঁষা এলাকায় এ ঘটনা ঘটে।...
পাকিস্তান ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১২ জন নিরাপত্তা কর্মী নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান এলাকায় এ হামলা হয়। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে...
মক্কা প্রতিরক্ষা চুক্তির আওতায় রিয়াদকে সহায়তা দিতে জরুরি বৈঠকের পরিকল্পনা করছে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। তিন দেশের সেনাপ্রধানরা এই বৈঠকে অংশ নিতে পারেন।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর