পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ পাকিস্তানি তালেবান সদস্য নিহত 

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পিএম

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার কারাক জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ জন নিহত হয়েছে। নিহতরা সবাই পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্য বলে জানিয়েছে পুলিশ। বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার অভিযান পরিচালনা করা হয়। কারাক জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা শেহবাজ এলাহী জানান, অভিযানে অন্তত ১৭ টিটিপি সদস্য নিহত হয়েছে। এ ছাড়া ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

এর আগে গত বুধবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয় টিটিপি অন্তত ১৩ জন সদস্য।

খাইবার পাখতুনখাওয়ার সঙ্গে আফগানিস্তানের সীমান্ত আছে। এই প্রদেশটি পাকিস্তানের তালেবানপন্থী সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) শক্ত ঘাঁটি। প্রায়ই অঞ্চলটিতে হামলা ও হতাহতের ঘটনা ঘটে।

সাম্প্রতিক সময়ের মধ্যে ২০২৪ সাল ছিল সবচেয়ে রক্তক্ষয়ী। এক বছরে পাকিস্তানে ১৪৪টি ছোট-বড় সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সে হিসেবে গত এক দশকের মধ্যে ২০২৪ সালে দেশটিতে সন্ত্রাসী হামলার হার ছিল ৪০ শতাংশ বেশি।

২০২৪ সালের এসব হামলায় নিহত হয়েছেন ৬৮৫ জন সেনাসদস্য এবং ৯২৭ জন বেসমরিক মানুষ। অন্যদিকে গত বছর সেনা-পুলিশ যৌথ অভিযানে নিহত হয়েছে ৯৩৪ জন সন্ত্রাসী।

মিয়ানমারের বিদ্রোহী-নিয়ন্ত্রিত একটি অঞ্চলের এক গ্রামে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫৫ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। আজ সোমবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আফগানিস্তানে পাকিস্তান-ফেরত শরণার্থীদের বহনকারী ট্রাক উল্টে গিয়ে অন্তত ২২ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। শনিবার পূর্ব আফগানিস্তানের লঘমান প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। রয়টার্স জানিয়েছে এ খবর।
কেনিয়ার নাকুরু কাউন্টির একটি মেয়েদের স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন নিহত হয়েছে। এছাড়া অগ্নিকাণ্ডে আহত ৭৯ শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কেনিয়া রেডক্রস এবং পুলিশ...
দক্ষিণ ও পূর্ব লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় কয়েক ডজন মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক...
সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনার যাওয়ার সুযোগ দিতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাটোরের গুরুদাসপুরে হাসান আলী খাঁ নামের এক মানুষিক ভারসাম্যহীন ব্যক্তি বটগাছের মগডালে উঠে লাফালাফি শুরু করেন। এমন ঘটনা দেখে পরিবারের সদস্যরা ও গ্রামবাসী তাকে উদ্ধারের চেষ্টা করে বিফল হলে ফায়ার...
ব্যান্ড তারকা জেমসের গানের ওপর একটি গবেষণা হয়েছে সম্প্রতি। এই গবেষণার শিরোনাম ‘জেমসের গানে কাব্যময়তা, সুফিবাদ ও আবহমান বাংলার লোকজ উপাদান’।  বাংলা একাডেমির গবেষণা প্রকল্পের আওতায় এই গবেষণাটি করেছেন...
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর