পাকিস্তানিদের জন্য কাতারে 'অন অ্যারাইভাল' ভিসা স্থগিত

কাতার

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানি নাগরিকদের জন্য 'অন-অ্যারাইভাল' বা পৌঁছানোর পর ভিসা পাওয়ার সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে কাতার। মঙ্গলবার দোহায় অবস্থিত পাকিস্তান দূতাবাস থেকে জারি করা এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে।

পাকিস্তান দূতাবাস বলেছে, যেকোনো বিড়ম্বনা এড়াতে কাতারে যাওয়ার আগে পাকিস্তানের নাগরিকদের যথাযথ ভিসা সংগ্রহ করার পরামর্শ দেওয়া হচ্ছে। 

এ প্রসঙ্গে দূতাবাসের কর্মকর্তারা বলেছেন, এখন থেকে কাতার যাওয়ার আগে (পাকিস্তানের নাগরিকদের জন্য) ভিসা সংগ্রহ করা বাধ্যতামূলক। এ লক্ষ্যে একটি নতুন ভ্রমণ–নির্দেশিকাও জারি করেছে কর্তৃপক্ষ। 

দোহায় অবস্থিত দূতাবাস পাকিস্তানের নাগরিকদের সহায়তার প্রতিশ্রুতি দিলেও দেশটিতে যাওয়ার আগে প্রয়োজনীয় সব তথ্য যাচাই করে নিতে অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, গত এক মাসেরও বেশি সময় ধরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে কাতারেও। দেশটিতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনা লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে ইরান। অন্যদিকে, সম্প্রতি ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি আলোচনায় পাকিস্তান মধ্যস্ততাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর বেরিয়েছে।  

এই প্রেক্ষাপটেই এবার কাতারে পাকিস্তানি নাগরিকদের জন্য 'অন-অ্যারাইভাল' ভিসা সাময়িকভাবে স্থগিত করা হলো।

পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মীর ইয়ার বেলুচ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস, অতীত নেতাদের ব্যর্থতা ও জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
ফিলিস্তিনি বন্দিদের পালানো ঠেকাতে কুমির দিয়ে ঘেরা বিশেষ কারাগার নির্মাণের পরিকল্পনা নিয়েছে ইসরায়েল। সিদ্ধান্ত নিয়ে পরিবেশবাদী ও আইনি মহলে তৈরি হয়েছে বিতর্ক।
এবারের বিশ্বকাপ নিয়ে দ্বিধায় ছিলেন লিওনেল মেসি। তবে শেষ পর্যন্ত খেললেন। একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেন। এটাই হতে পারে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। শিরোপা জিতে আর্জেন্টাইন...
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ডেস্কটপে ফেসবুক ব্যবহারে সমস্যা দেখা দেয়। প্রায় ২ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে কার্যক্রম, তবে মোবাইল অ্যাপে সচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যমটি।
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর