যেখান থেকে হামলা হবে, সেখানেই পাল্টা হামলা: ইরান

আপডেট : ০২ আগস্ট ২০২৬, ০৮:১৩ এএম

এখন থেকে শুধু পারস্য উপসাগরীয় অঞ্চলেই নয়, যেখান থেকে হামলা করা হবে; সেখানেই পাল্টা হামলা চালাবে ইরান। দেশটির আইনপ্রণেতা এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই এ হুমকি দেন বলে আল জাজিরা আজ জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার বিষয়ে সতর্কবার্তা দিয়ে এক্সে এক পোস্টে ইব্রাহিম রেজাই বলেন, শত্রুপক্ষের সম্ভাব্য যেকোনো হামলার জবাবে আমাদের প্রতিক্রিয়া কেবল পারস্য উপসাগরীয় অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। আমরা শত্রুর সব ঘাঁটি এবং যেখান থেকেই হামলা চালানো হবে, সেই উৎসের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেব।

ইরানের শীর্ষ নেতৃত্ব দেশটির জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো হামলার বিরুদ্ধে সতর্ক করে বলেছে, এর জবাবে তারা পুরো উপসাগরীয় অঞ্চলজুড়ে থাকা তেল ও গ্যাস স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করবে।

রেজাই এর আগে বলেছিলেন, যুক্তরাষ্ট্র মনে করে, তারা ইরানের ওপর দ্রুত ও ধ্বংসাত্মক আঘাত হানতে পারবে এবং ইরানকে আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারবে। তিনি বলেন, এটি ছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ট্রাম্পের কানে ফিসফিস করে দেওয়া একটি ভ্রান্ত ধারণা।

রেজাই আরও বলেন, ইরানের ওপর হামলা চালানো হলে আমরা পুরো অঞ্চল এবং এর স্থাপনাগুলোকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব। বোকামিপূর্ণ কোনো পদক্ষেপ না নেওয়াই আপনাদের জন্য শ্রেয়।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোয় ধীরে ধীরে বাড়ছে পাকিস্তানের ভূমিকা। সৌদি আরবের পর এবার কুয়েতও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করেছে ইসলামাবাদের সঙ্গে। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যে...
আগামী ৪ সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের ওপর কঠোর হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ...
গাজায় ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণ আরও বিস্তৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাসিন্দাদের দাবি, ইসরায়েল নিয়ন্ত্রিত ইয়েলো লাইন আরও ভেতরে সরিয়ে নেয়ায় আবারও ঘরছাড়া হচ্ছেন হাজারো মানুষ। রয়টার্সের...
বাহরাইনের রাতের আকাশে আবারও বিস্ফোরণের ঝলকানি! ড্রোনের আঘাত, চারদিকে আতঙ্কের খবর। ইরানের দাবি—তাদের ‘হেলফায়ার’ ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছে মার্কিন সামরিক ঘাঁটি। টার্গেট আমেরিকার ‘চোখ ও কান’...
রাজধানী যাত্রাবাড়ীর শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সোলায়মান দেওয়ান (৪৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পেশায় স্টিলের আলমারির মিস্ত্রী...
রাশিয়ার মস্কোতে একটি ইতালীয় রেস্তোরাঁয় আত্মঘাতী বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২১ জন। রয়টার্স জানিয়েছে এ খবর।
হামের টিকা কাজ করছে কি না, তা নিয়েই প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। রাজধানীর তিনটি সরকারি হাসপাতালে ভর্তি থাকা শিশুদের ১৫ শতাংশ, টিকা নেওয়ার পরও হামে আক্রান্ত হয়েছে। এ বিষয়ে হাসপাতালগুলোয় সঠিক পরিসংখ্যান...
চব্বিশের জুলাই অভ্যুত্থানের টার্নিং পয়েন্ট ছিল ২ আগস্ট। কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। আন্দোলনে একাত্মতা জানায় সর্বস্তরের মানুষ। তীব্র আন্দোলন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর