জামানত ছাড়া ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন নতুন উদ্যোক্তারা: অর্থমন্ত্রী

আপডেট : ০৯ জুন ২০২৬, ০৮:০০ পিএম

কর্মসংস্থান বাড়াতে নতুন উদ্যোক্ত তৈরির জন্য জামানত ছাড়া ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা বলেন মন্ত্রী।

আমীর খসরু বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের অধীনে তরুণ উদ্যোক্তাদের জন্য কোনো সুদমুক্ত ঋণ কর্মসূচি নেই এখন। তবে সহজ শর্তে ঋণপ্রাপ্তি নিশ্চিত করতে বেশ কয়েকটি পুনঃঅর্থায়ন সুবিধা চালু করা হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল থেকে পরিচালিত অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগে নতুন উদ্যোক্তা পুনঃঅর্থায়ন স্কিমের আকার ১০০ থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকা করা হয়েছে। এ স্কিমের আওতায় সর্বোচ্চ ৭ শতাংশ সুদে জামানত ছাড়াই ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে।’ 

স্টার্টআপ খাতকে আরও সহায়তা দিতে ৫০০ কোটি টাকার ফান্ড গঠন করা হয়েছে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘এ তহবিল থেকে উদ্যোক্তারা ৪ শতাংশ সুদে ঋণ সুবিধা পাচ্ছেন।’

২০২৬-২৭ অর্থবছরের বাজেটকে বাস্তবায়নযোগ্য হিসেবে দেখছেন অর্থনীতিবিদ আবু আহমেদ। তবে ঘাটতি বাজেট বৃদ্ধি, বেসরকারি খাত পুনরুজ্জীবন এবং বাস্তবায়নের দুর্বল ভিত্তি নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেবপ্রিয়...
প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে দেশে সব ধরনের সিগারেটের দাম বাড়ছে। একই সঙ্গে প্রথমবারের মতো নিকোটিন পাউচ আমদানিতে ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করার প্রস্তাব দেওয়া হয়েছে। আর হিটেড টোব্যাকোতে...
২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৫ হাজার এমবিবিএস চিকিৎসক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনায় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য শুরু করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এর মাধ্যমে তিনি ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট উপস্থাপন করছেন। প্রস্তাবিত বাজেটের...
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মোটেই সঠিক সিদ্ধান্ত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য...
প্রস্তাবিত বাজেটে আপাতত কালো টাকা বৈধ করার সুযোগ না রাখায়, সরকারকে সতর্ক সাধুবাদ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে, সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বিষয়ে...
২০২৬–২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী ও বাস্তবতা বিবর্জিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে বাজেট নিয়ে এক প্রতিক্রিয়ায়...
বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতের দীর্ঘমেয়াদি সহযোগিতা জোরদার, বৈশ্বিক সরবরাহ চেইনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং প্রযুক্তিগত অংশীদারত্ব বৃদ্ধির লক্ষ্যে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয়...
লোডিং...

এলাকার খবর